জবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

জবিতে জন্মাষ্টমী উদযাপন

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জবিতে জন্মাষ্টমী উদযাপন। ছবি : কালবেলা
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জবিতে জন্মাষ্টমী উদযাপন। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি ‘জন্মাষ্টমী’ উদযাপন করেছে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টা থেকে শহীদ সাজিদ ভবনের নিচতলায় পূজা ও আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

আলোচনা সভায় শাস্ত্রীয় প্রবচন দেন রাধাকুণ্ড শ্রীধাম বৃন্দাবনের পণ্ডিত শ্রীমদ্ স্বরূপ কৃষ্ণ দাস বাবাজী মহারাজ ও বাংলাদেশ অগ্নিবীরের শাস্ত্রার্থ সমন্বয়ক শ্রী দীপংকর সিংহ দীপ।

অনুষ্ঠানে সনাতন শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন- জবির গণিত বিভাগের সহযোগী অধ্যাপক বিষ্ণুপদ ঘোষ, জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখার আহ্বায়ক হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব, বাগছাসের সদস্য সচিব শাহিন মিয়া, রূপ কুমার সরকারসহ অন্য নেতাকর্মীরা।

জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, পূর্বে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে যে অপসংস্কৃতি ও ধর্মীয় কোন্দল ছিল, ছাত্র-জনতার অভ্যুত্থানে তার অবসান হয়েছে। তারেক রহমানের নির্দেশে দেশের প্রতিটি ক্যাম্পাস থাকবে শিক্ষার্থীবান্ধব।

উল্লেখ্য, প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা জন্মাষ্টমী উদযাপন করে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১০

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১১

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১২

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৩

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৪

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৫

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৬

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৭

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৮

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৯

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

২০
X