কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

উৎসবমুখর পরিবেশে নর্দান ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

শিক্ষার্থীদের ফ্রেশারস রিসেপশন প্রোগ্রাম। ছবি : সংগৃহীত
শিক্ষার্থীদের ফ্রেশারস রিসেপশন প্রোগ্রাম। ছবি : সংগৃহীত

নর্দান ইউনিভার্সিটির সামার-২০২৫ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ফ্রেশারস রিসেপশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চশিক্ষার শুরুতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরিচিতি এই অনুষ্ঠানে অংশ নেন নবীন শিক্ষার্থীরা।

নর্দান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুয়েটের সাবেক অধ্যাপক, কম্পিউটার বিজ্ঞানী, শিক্ষক, কলামিস্ট এবং লেখক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।

মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে দামি জিনিস মস্তিষ্ক (ব্রেন)। ১৩০ বছর আগে আমাদের জগদীশ চন্দ্র বসু যে আবিষ্কার করেছিলেন, তা রেডিও আবিষ্কারের সমান। তার ধারাবাহিকতায় আমাদের মোবাইল আবিষ্কারের কথা ছিল। দুর্ভাগ্যজনক যে, আমরা এটা করতে পারিনি; কোরিয়ানরা করেছে। ১০ বছর আগের রিপোর্টে বলা হয়েছে, বিদেশিরা আমাদের দেশ থেকে ৩৫ হাজার কোটি টাকা নিয়ে যায়, এখন হয়তো এটা ১ লাখ কোটি টাকা হবে। দক্ষ জনশক্তি থাকলে এটা বন্ধ হতে পারত।’

তিনি বলেন, ‘আমাদের দেশের শিক্ষার্থীরা মেধাবী, কিন্তু শিক্ষা পদ্ধতিতে গণ্ডগোল আছে। রিপোর্টে বলা হচ্ছে, আমাদের কলেজের শিক্ষার্থীদের জ্ঞান সপ্তম শ্রেণি পর্যায়ের। আমরা শিক্ষার্থীদের যথাযথ পদ্ধতি দিতে পারিনি, এটা দুর্ভাগ্যজনক। তাদের যে অফুরন্ত প্রাণশক্তি আছে, সেটা কাজে লাগাতে হবে।’

শিক্ষার্থীদের নিজের ও দেশের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রচুর জনশক্তি আছে। শিক্ষা ও দক্ষতা দিয়ে তাদের মানবসম্পদে পরিণত করতে হবে। তাহলে দেশ সমৃদ্ধ হবে। নর্দান ইউনিভার্সিটি নবীন শিক্ষার্থীদের যথাযথভাবে গড়ে উঠতে সহায়তা করবে।’

বুয়েটের সাবেক এই অধ্যাপক বলেন, ‘জ্ঞান অর্জনের সঙ্গে বিনয় খুব গুরুত্বপূর্ণ। যে গাছে ফল হয়, সে গাছ নুইয়ে পড়ে। তরুণ প্রজন্মের বিনয়ের অভাব। দুর্বিনীত হওয়া মানে তুমি কিছুই অর্জন করতে পারনি।’

নর্দান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় স্বাধীন জায়গা। এখানে চোখ-কান খোলা রাখতে হবে। আমাদের মূল উদ্দেশ্য পড়ালেখা, সেটা গুরুত্ব দিতে হবে।’

এ সময় শিক্ষার্থীদের তিনি বিনয়ী এবং মনোযোগ সহকারে পড়ালেখা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউনিভার্সিটির রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১০

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১১

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১২

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৪

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৬

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৭

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৮

আজকে স্বর্ণের বাজারদর

১৯

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

২০
X