ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৮:৫৩ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ভালো কাজের প্রতিযোগিতার আহ্বান সাদিক কায়েমের

ডাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। ছবি : কালবেলা
ডাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে প্রার্থীদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা করার আহ্বান জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে ডাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ আহ্বান জানান তিনি।

সাদিক কায়েম বলেন, আমাদের প্রতিপক্ষরা আদর্শিকভাবে মোকাবিলা করতে না পেরে ক্রমাগত আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। আমাদের বোনদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে। আমরা তাদের আহ্বান জানাব- আসুন আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি, মেধার প্রতিযোগিতা করি, নতুন আইডিয়া উপস্থাপন করি।

এ সময় শিবির সমর্থিত জিএস প্রার্থী এসএম ফরহাদ অভিযোগ করে বলেন, আচরণবিধি ভঙ্গ করার পরও নির্বাচন কমিশন একটি পক্ষকে সুবিধা দিচ্ছে। এতে আমরা উদ্বিগ্ন। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, একটি পক্ষ শিক্ষার্থীরা কেন তাদের ভোট দেবে তা বলার পরিবর্তে কেন আমাদের ভোট দেবে না তা নিয়েই প্রচার চালাচ্ছে। এতে তাদের রাজনৈতিক দীনতা স্পষ্ট হয়ে উঠছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১০

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১১

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১২

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৩

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৪

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৫

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৬

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৭

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৮

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৯

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

২০
X