ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচন: নেশামুক্ত হল গড়ার অঙ্গীকার আবু সাঈদের

আবু সাঈদ। ছবি : সংগৃহীত
আবু সাঈদ। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। এ নির্বাচনে সূর্য সেন হল সংসদে সদস্য পদপ্রার্থী আবু সাঈদ প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচিত হলে হল থেকে নেশাজাতীয় দ্রব্যসেবনকারীদের উচ্ছেদ করবেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন। ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আবু সাঈদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় বা হলের নিয়ম অনুযায়ী নেশাজাতীয় দ্রব্য রাখা বা সেবন করা সম্পূর্ণ নিষিদ্ধ। হল হলো একটি শিক্ষার পরিবেশ—এখানে শৃঙ্খলা বজায় রাখা জরুরি।’

তিনি জানান, ‘গাঁজা সেবনের কারণে শিক্ষার্থীরা বিরক্ত হয়, আড্ডা, উচ্চ শব্দ, ঝগড়া বা বিশৃঙ্খলার মাধ্যমে অন্যদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায়। এতে নতুন শিক্ষার্থীরা নেশার প্রতি আকৃষ্ট হতে পারে, যা দীর্ঘমেয়াদে তাদের ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ নষ্ট করে।’

আবু সাঈদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ। তারা যদি নেশায় ডুবে যায়, তবে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবাই ক্ষতিগ্রস্ত হবে।’

তবে কেবল শাস্তি দিয়ে সমস্যার সমাধান নয় বলে মনে করেন তিনি। তার ভাষায়, ‘গাঁজাসেবীদের হল থেকে বের করে দেওয়া শুধু শৃঙ্খলা রক্ষার উপায়। তবে কাউন্সেলিং, সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসার সুযোগ দিলে ভালো ফল পাওয়া সম্ভব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X