বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয়করণ থেকে বাদ পড়া ২৭ মডেল স্কুল সরকারিকরণের দাবি

সংবাদ সম্মেলন করেছে ২৭টি মডেল স্কুলের প্রতিনিধিরা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলন করেছে ২৭টি মডেল স্কুলের প্রতিনিধিরা। ছবি : কালবেলা

জাতীয়করণ থেকে বাদ পড়া ২৭টি মডেল স্কুলকে অবিলম্বে সরকারিকরণের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পরিষদের প্রতিনিধিরা।

রোববার (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

শিক্ষকরা বলেন, ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার সারা দেশে ৩১৫টি মডেল স্কুল প্রতিষ্ঠা করেছিল, যেগুলোতে আধুনিক সুযোগ-সুবিধা যেমন - কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া প্রজেক্টর ছিল। পরে ২০১৫ সালে এই স্কুলগুলোকে উপজেলা পর্যায়ে সরকারিকরণের অগ্রাধিকার দেওয়া হয়। তবে রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির কারণে ২৭টি স্কুল সেই তালিকা থেকে বাদ পড়ে।

জাতীয়করণ বঞ্চিত মডেল প্রতিষ্ঠান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন জানান, এই স্কুলগুলো সরকারি সব শর্ত পূরণ করা সত্ত্বেও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বিভিন্ন সময়ে সরকারের কাছে স্মারকলিপি ও আবেদন জানানো হলেও কোনো ফল পাওয়া যায়নি।

বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর হোসেন বলেন, ২০১৬ সালে ১১৯টি মডেল স্কুল সরকারিকরণ করা হলেও পরবর্তী তালিকায় স্থানীয় সংসদ সদস্যদের প্রভাবের কারণে ২৭টি যোগ্য প্রতিষ্ঠান বাদ পড়ে। তিনি বলেন, সম্প্রতি নতুন ১১টি স্কুল সরকারি করা হয়েছে, যা বঞ্চনার শিকার এই ২৭টি স্কুলের প্রতি বৈষম্যকে আরও বাড়িয়ে তুলেছে।

সংবাদ সম্মেলন থেকে দুটি মূল দাবি জানানো হয়:

১. অবিলম্বে ২৭টি মডেল স্কুলকে সরকারিকরণ করতে হবে।

২. এই প্রক্রিয়ায় যেন কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি বা বৈষম্য না থাকে, তা নিশ্চিত করতে হবে।

বক্তারা বলেন, তারা প্রধান উপদেষ্টা, শিক্ষাসচিবসহ সংশ্লিষ্ট সবার কাছে স্মারকলিপি দিয়ে তাদের দাবি জানিয়েছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি মোসাম্মাৎ রওশনারা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজির উদ্দীন এবং অন্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X