চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

উপজেলা বিভাজন নিয়ে ফটিকছড়িতে অসন্তোষ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে ‘বৃহত্তর সুয়াবিল অধিকার সংরক্ষণ ফোরাম’। ছবি : কালবেলা
চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে ‘বৃহত্তর সুয়াবিল অধিকার সংরক্ষণ ফোরাম’। ছবি : কালবেলা

চট্টগ্রামের প্রস্তাবিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠন নিয়ে তীব্র অসন্তোষ বিরাজ করছে সুয়াবিল ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে। তারা বলছেন, এসব এলাকা নতুন উপজেলার আওতায় নেওয়ার প্রস্তাব ‘উদ্দেশ্যপ্রণোদিত’।

এতে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হবে। এ প্রস্তাব বাতিল না হলে সড়ক অবরোধ, অফিস ঘেরাও ও গণঅনশনের মতো কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (১৮ অক্টোবর) নগরীর একটি কনফারেন্স হলে ‘বৃহত্তর সুয়াবিল অধিকার সংরক্ষণ ফোরাম’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা নদী গবেষক অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া। তিনি বলেন, সুয়াবিল ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার একটি ঐতিহ্যবাহী অংশ। ফটিকছড়ি সদরের সঙ্গে যার দূরত্ব মাত্র ৫ কিলোমিটার, সেখানে প্রস্তাবিত নতুন উপজেলা সদর থেকে এ দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। এতে এখানকার মানুষকে প্রশাসনিক ও নাগরিক সেবা নিতে ভোগান্তিতে পড়তে হবে।

এর প্রতিবাদে স্থানীয়রা এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গণস্বাক্ষরসহ স্মারকলিপি জমা দিয়েছেন এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বলেও জানান অধ্যাপক কিবরীয়া।

সংবাদ সম্মেলনে বিজিএমইএর পরিচালক রকিবুল আলম চৌধুরী, উত্তর ফটিকছড়ি নাগরিক ফোরামের আহ্বায়ক ও বিএসআরএমের কর্মকর্তা ওসমান গণি মজুমদার, অ্যাডভোকেট ইসমাইল গনি, সুয়াবিল ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম সফিউল আলম, ডা. এসএম ফরিদ, ইউপি সদস্য বেলাল উদ্দিন, মো. হামিদুর রহমান, এসএম নঈম উদ্দিন, মো. রাসেল, গাজী আমান উল্লাহ, মো. শাহজাহান, মাহবুবুল আলম, আমান উল্লাহ ও ফয়জুল ইসলাম বাচ্চু প্রমুখ বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X