কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ৪১ হাজার ৬২৭ শিক্ষক নিয়োগের সুপারিশ

শ্রেণিকক্ষ। ছবি : সংগৃহীত
শ্রেণিকক্ষ। ছবি : সংগৃহীত

এমপিওভুক্ত ১৮ হাজার ৮৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বুধবার (১০ সেপ্টেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন এনটিআরসিএর সহকারী পরিচালক ফয়জার আহমেদ।

আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র প্রদান এবং যথারীতি যোগদান করা শিক্ষকদের এমপিওভুক্তির কার্যক্রম গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

এর আগে চলতি বছরের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র এবং ওএমআর শিট জমাদানে কড়াকড়ি নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় অনেক পরীক্ষক ও প্রধান পরীক্ষকের বিরুদ্ধে অসন্তোষ জানিয়ে বোর্ড নতুন করে তারিখ বেঁধে দিয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষকদের মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) মধ্যে এবং প্রধান পরীক্ষকদের বুধবারের (১০ সেপ্টেম্বর) মধ্যে অবশ্যই উত্তরপত্র এবং ওএমআর শিট জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব পরীক্ষক নির্ধারিত তারিখে প্রধান পরীক্ষকের কাছে উত্তরপত্র জমা দেননি, তাদের আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। অন্যদিকে, যেসব প্রধান পরীক্ষক উত্তরপত্র মূল্যায়নের পরও নির্ধারিত সময় শেষে বোর্ডে ওএমআর শিট জমা দেননি, তাদের ১০ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার সেন্টারে গিয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, পরীক্ষক ও প্রধান পরীক্ষকদেরও বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X