কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বদলি নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

অবশেষে এমপিওভুক্ত শিক্ষকরা বদলি নিয়ে সুখবর পেলেন। ২০২৬ সালের জানুয়ারির মধ্যে এনটিআরসিএর (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যকরের আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১০ নভেম্বর) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই আশ্বাস দেওয়া হয়।

এদিন দ্রুত বদলি কার্যকরসহ তিন দফা দাবিতে আন্দোলন করা সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা। দুপুর ১টা থেকে শুরু হওয়া এই বৈঠক চলে টানা দেড় ঘণ্টা পর্যন্ত।

এই বৈঠকে বদলি কার্যক্রমের বিষয়ে শিক্ষকদের আশ্বাস দেওয়া হয় বলে জানা গেছে।

এ বিষয়ে বাংলাদেশ বদলিপ্রত্যাশী শিক্ষক ঐক্য জোটের আহ্বায়ক প্রভাষক মো. সরোয়ার গণমাধ্যমকে বলেন, ‘বৈঠকে আমাদের ডিসেম্বর অথবা জানুয়ারি মাসের মধ্যে বদলির ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা তাদের কথায় বিশ্বাস রাখতে চাই। কিন্তু যদি যথাসময়ে বদলি চালু না হয়, তাহলে কঠোর আন্দোলনে নামব।’

এর আগে আন্দোলনরত শিক্ষকদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে যান। দুপুর সাড়ে ১২টায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা শিক্ষকদের সচিবালয়ের ভেতরে ঢোকার অনুমতি দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X