জবি প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০১:৩০ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে সিনেমা স্টাইলে গুলি, সিসি ক্যামেরায় যা দেখা গেল

রাজধানীতে প্রকাশ্যে গুলি, সিসি ক্যামেরায় যা দেখা গেল
ছবি : সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে প্রকাশ্যে গুলি করে একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১০ নভেম্বর) কোতোয়ালি জোনের সহকারী কমিশনার ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কোতোয়ালি জোনের সহকারী কমিশনার বলেন, হাসপাতালের কাছে অজ্ঞাত ব্যক্তিরা একজনকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা বেলা ১১টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

সিসি ফুটেজে দেখা যায়, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে মানুষ আসা যাওয়া করছে। হঠাৎ একজন ব্যক্তি দৌড়াতে দৌড়াতে পড়ে যান। এমন সময় পেছন থেকে দুজন ব্যক্তিকে অস্ত্র হাতে ধাওয়া করতে দেখা যায়। দূর থেকে একজন গুলি করেন। পরে অস্ত্র হাতে ওই দুইজনই পড়ে যাওয়া ব্যক্তির কাছে এসে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি করেন। এরপর দ্রুত তারা স্থান ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শী এক নিরাপত্তা কর্মী বলেন, আমরা হাসপাতালের ভেতরের দিকে ছিলাম। দুর্বৃত্তরা একজনকে ধাওয়া করতে করতে হাসপাতালের গেটে আসলে প্রথমে পায়ে গুলি করে। পরবর্তীতে তাকে আবার কয়েকটি গুলি করে।

আরেক প্রত্যক্ষদর্শী ব্যক্তি জানান, আমি দ্বিতীয় তলায় ছিলাম। সেখান থেকে গুলির আওয়াজ শুনে বাইরে আসি। তখন দেখি একজন পরে আছে। তার বুক থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে।

এ বিষয়ে দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তা নাসিরুদ্দিন জানান, আমরা প্রাথমিকভাবে কাউকে শনাক্ত করতে পারিনি। নিহত ব্যক্তির গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X