দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সহধর্মিণী সন্তুষ্ট থাকলে কর্তা সীমিত আয়ে চলতে পারেন : দুদক কমিশনার

দিনাজপুরে দুদক কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠানে দুদকের তদন্ত বিভাগের কমিশনার মিঞা মোহাম্মদ আলী আকবর আজিজী। ছবি : কালবেলা
দিনাজপুরে দুদক কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠানে দুদকের তদন্ত বিভাগের কমিশনার মিঞা মোহাম্মদ আলী আকবর আজিজী। ছবি : কালবেলা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত বিভাগের কমিশনার মিঞা মোহাম্মদ আলী আকবর আজিজী বলেছেন, প্রতিটি পরিবারের কর্তা কেমন ভালো থাকবেন, কতটুকু ইমানি দায়িত্ব পালন করবেন— সেটি নির্ভর করছে তার সহধর্মিণীর ওপর। তিনি (সহধর্মিণী) যদি সন্তুষ্ট হন, তাহলে ওই কর্তা তার সীমিত আয়ের মধ্যেই অর্পিত দায়িত্ব পালন করবেন। এমনকি সামাজিক কর্মকাণ্ড দেখে-শুনে রাখবেন। কিন্তু যদি তার সহধর্মিণী অসন্তুষ্ট হন, তাহলে সেটা সম্ভব নয়।

সোমবার (১০ নভেম্বর) সকালে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে সমন্বিত জেলা দুদক কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দুদকের এ কমিশনার বলেন, যেখানে ন্যায়বিচারের ব্যত্যয় ঘটেছে, আরেকজন বিবেকবান মানুষের উচিত সেখানে বাধা দেওয়া। প্রজাতন্ত্রের কর্মচারীরা কাজে যোগদান করেই দুর্নীতি শেখে না। সে তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাকালীন ক্যান্টিনে খাবারের বিল কম দেওয়া বা না দিয়ে চলে আসছে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে যোগদানের পর সেই খারাপ অভ্যাসটা কঠিন শিলার মতো হয়ে গেছে। কোনো বাণী, উপদেশ বা কোনো শাস্তিই তাকে দুর্নীতি থেকে প্রতিহত করতে পারবে না।

দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন ও দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X