কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০২:২৫ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘ সরকারি শাটডাউন শিগগিরই শেষ হতে পারে—এই কারণে বিশ্ববাজারে সোমবার (১০ নভেম্বর) জ্বালানি তেলের দাম বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল ভোক্তা দেশ যুক্তরাষ্ট্রে চাহিদা বাড়ার সম্ভাবনা বিনিয়োগকারীদের আশাবাদী করেছে। যদিও বিশ্বব্যাপী সরবরাহ বৃদ্ধির উদ্বেগ এখনো রয়েছে।

এদিন ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৪৫ সেন্ট বা দশমিক ৭১ শতাংশ বেড়ে ৬৪ দশমিক শূন্য ৮ ডলার হয়েছে। অপরদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৪৮ সেন্ট বা দশমিক ৮ শতাংশ বেড়ে ৬০ দশমিক ২৩ ডলার হয়েছে।

রোববার যুক্তরাষ্ট্রের সিনেট সরকার পুনরায় চালুর প্রস্তাবে ভোটের প্রস্তুতি নেয়। এতে ৪০ দিনের দীর্ঘ সরকারি অচলাবস্থা (শাটডাউন) শেষ করতে পারে বলে আশা করা হচ্ছে।

আইজি মার্কেট বিশ্লেষক টনি সাইকামোর বলেন, সরকারি কার্যক্রম পুনরায় চালু হলে ৮ লাখ কর্মচারী বেতন পাবেন এবং গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো আবার শুরু হবে। এতে ভোক্তা আস্থা ও ব্যয় বাড়বে, যা জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, এটি বাজারে ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়াবে এবং ডব্লিউটিআই জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৬২ ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।

গত সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয়ের দাম প্রায় ২ শতাংশ কমেছিল, যা ছিল টানা দ্বিতীয় সপ্তাহের পতন। এর পেছনে কারণ হিসেবে বিশ্লেষকরা অতিরিক্ত সরবরাহের আশঙ্কাকে দায়ী করছেন।

ওপেক প্লাস দেশগুলো ডিসেম্বরে সামান্য উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিলেও প্রথম প্রান্তিকে নতুন কোনো বৃদ্ধি না করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে সরবরাহ অতিরিক্ত না হয়।

এদিকে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেল মজুত বেড়েছে। আর এশিয়ার সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণও দ্বিগুণ হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে চীন ও ভারতের আমদানি কমে গেছে, যা চাহিদায় চাপ সৃষ্টি করছে।

ভারতীয় রিফাইনারিগুলো রাশিয়ার জ্বালানি তেলের পরিবর্তে এখন মধ্যপ্রাচ্য ও আমেরিকার জ্বালানি তেল আমদানির দিকে ঝুঁকছে।

অন্যদিকে, রাশিয়ান জ্বালানি তেল কোম্পানি লুকওইল নতুন সমস্যায় পড়েছে। কারণ ২১ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হচ্ছে এবং কোম্পানিটি বিক্রির পরিকল্পনাও ভেস্তে গেছে।

এ ছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাঙ্গেরিকে এক বছরের জন্য রাশিয়ান জ্বালানি তেল আমদানিতে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে বাজারে অতিরিক্ত সরবরাহের আশঙ্কা আরও বাড়িয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। সূত্র : রয়টার্স

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১০

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১১

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১২

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৩

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৪

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৫

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৬

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৭

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৮

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৯

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

২০
X