বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিক বিদ্যালয়ের নতুন ক্লাস রুটিন প্রকাশ

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। ছবি : সংগৃহীত
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। ছবি : সংগৃহীত

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ২০২৬ শিক্ষাবর্ষের সাপ্তাহিক ক্লাস রুটিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এই নতুন রুটিনে এক শিফট ও দুই শিফটের বিদ্যালয়গুলোর জন্য ভিন্ন ভিন্ন সময়সূচি ও দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

শিক্ষার্থীদের শিখন-শেখানো কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে এবারের রুটিনে বিষয়ভিত্তিক পিরিয়ড এবং সময়ের সুষম বণ্টনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) ওয়েবসাইটে এই রুটিন প্রকাশ করা হয়।

নতুন রুটিন অনুযায়ী, এক ও দুই শিফটের বিদ্যালয়ের ক্লাস সংখ্যায় পরিবর্তন আনা হয়েছে—

এক শিফটের বিদ্যালয় : প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে প্রতিদিন চারটি পিরিয়ড এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে প্রতিদিন ছয়টি পিরিয়ড অনুষ্ঠিত হবে।

দুই শিফটের বিদ্যালয় : প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে প্রতিদিন চারটি পিরিয়ড থাকলেও তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে প্রতিদিন পাঁচটি পিরিয়ড পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়ভিত্তিক পিরিয়ড ও সময় বণ্টন

শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা উন্নয়নে বাংলা, ইংরেজি ও গণিত ক্লাসকে অগ্রাধিকার দিয়ে সপ্তাহে পাঁচ দিন রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য বিষয়ের বণ্টন নিম্নরূপ:

বিজ্ঞান : সপ্তাহে ৪ দিন

ধর্ম শিক্ষা : সপ্তাহে ৩ দিন

শিল্পকলা : সপ্তাহে ২ দিন

শারীরিক ও মানসিক স্বাস্থ্য : চতুর্থ শ্রেণিতে সপ্তাহে দুই দিন এবং পঞ্চম শ্রেণিতে সপ্তাহে এক দিন ক্লাস হবে।

দক্ষতা উন্নয়ন ও সহশিক্ষাক্রমিক কার্যক্রম

শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য দক্ষতায় পারদর্শী করতে রুটিনে বিশেষ সুযোগ রাখা হয়েছে:

পঠন ও লিখন দক্ষতা বৃদ্ধির জন্য সপ্তাহে এক দিন বিশেষ ক্লাস বরাদ্দ রাখা হয়েছে।

হাতের লেখা, গল্প বলা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, কুইক-কুইজ এবং ‘ইংলিশ স্পিকিং’-এর মতো প্রতিযোগিতামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে।

শিক্ষার্থীদের পড়ালেখার ঘাটতি পূরণে নিরাময়মূলক কাজ ও এসআরএম সপ্তাহে ২ দিন পরিচালনা করা হবে।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি আশা করছে, এই সুপরিকল্পিত রুটিন বাস্তবায়নের মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X