শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

এআইইউবিতে ‘এআই ফিল্ম মেকিং’ বিষয়ে মাস্টার ক্লাস অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ডিপার্টমেন্ট অব জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের অ্যানিমেশন ট্র্যাকের উদ্যোগে ‘মাস্টার ক্লাস অন এআই ফিল্ম মেকিং’ শীর্ষক সময়োপযোগী ও ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) এআইইউবির অ্যানিমেশনভিত্তিক হাতে-কলমে শিক্ষার বিশেষায়িত ল্যাবে আয়োজিত এ মাস্টার অনুষ্ঠিত হয়।

এতে চলচ্চিত্র নির্মাণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান। এ ছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

আয়োজনের সমন্বয় করেন জেএমসি বিভাগের অ্যানিমেশন ট্র্যাকের প্রভাষক মিস রানি এলেন ভি. রামোস।

মাস্টার ক্লাসে বক্তা ছিলেন অ্যানিমেশন মনস্টার স্টুডিওর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ নাওয়ীদ রাশিদ, সিবস সলিউশন্সের প্রতিষ্ঠাতা হাসিব হাসান চৌধুরী এবং অ্যানিমন ও সিবস সলিউশনসের সিনিয়র প্রম্পট ডিরেক্টর সাইলা শিকদার রেয়া।

বক্তারা বলেন, ‘ধারণা তৈরি, স্ক্রিপ্ট উন্নয়ন, স্টোরি বোর্ড, ভিজ্যুয়াল ইফেক্টস থেকে পোস্ট-প্রোডাকশন চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তা ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে সিজিআই ও ভার্চুয়াল প্রোডাকশনে এআই নতুন সৃজনশীল সম্ভাবনার দ্বার উন্মোচন করছে; একই সঙ্গে কর্মপ্রবাহকে করছে আরও গতিশীল ও ব্যয়সাশ্রয়ী আলোচনায় বক্তারা শিক্ষার্থীদের প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

হাসিব হাসান চৌধুরী বলেন, ‘গ্রাফিক্স, অ্যানিমেশন ও স্টোরি টেলিংয়ের মৌলিক দক্ষতা আয়ত্ত করাই সৃজনশীল কাজের ভিত্তি।’

অনুষ্ঠানের শেষপর্বে প্রশ্নোত্তরভিত্তিক প্রাণবন্ত ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএনসিসিতে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে দুই শিফটে

অচেতন অবস্থায় সন্ধান মিলল নিখোঁজ ছাত্রশিবির নেতার

জাহাজে হামলার জেরে ফের মার্কিন দূতকে তলব ভারতের

‘সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায়’ 

নতুন প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া থেকে দূরে রাখতে হবে: হুইপ অপু

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

১০

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

১১

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর

১২

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

১৩

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

১৪

সোনারগাঁয়ে ২০ হাজার মানুষ নিয়ে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

১৫

যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নাবিক নিহতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের 

১৬

কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১৭

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৮

যশোরে আদ্-দীন হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

১৯

পুশইনের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

২০
X