কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ১১:২৩ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ক্লাসে অনুপস্থিত শিক্ষকদের তালিকা পাঠানোর নির্দেশ মাউশির

ক্লাসে অনুপস্থিত শিক্ষকদের তালিকা পাঠানোর নির্দেশ মাউশির

এবার দেশের মাধ্যমিক পর্যায়ের সব স্কুলের অনুপস্থিত শিক্ষকদের তালিকা জানানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রতিদিনের তালিকাই জানাতে হবে মাউশিকে।

সারা দেশে মাউশির ৯টি আঞ্চলিক কার্যালয়ে স্ব স্ব জেলা শিক্ষা কর্মকর্তাদের অনুপস্থিত এই শিক্ষকদের তালিকা জানাতে হবে বলে রোববার জারি করা এক নির্দেশে বলা হয়েছে।

জানা যায়, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। ১১ জুলাই থেকে তাদের অবস্থান কর্মসূচি শুরু হয়। কর্মসূচি চলমান থাকা অবস্থায় গত ১৯ জুলাই শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে এক বৈঠক করেন। সেখানে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের ঘোষণা আসে।

পরে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে জানায়, আগামী ডিসেম্বরে শীতকালীন ছুটির সঙ্গে গ্রীষ্মকালীন ছুটি সমন্বয় করা হবে। এর আগে নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করতে হবে।

এদিকে ছুটি বাতিল হওয়ায় রোববার থেকে স্কুলে স্কুলে ক্লাস শুরু হয়েছে। তবে আন্দোলনরত শিক্ষকরা এদিন ক্লাসে ফেরেননি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা স্কুলে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন।

এ অবস্থায় সারা দেশের স্কুলগুলোতে ক্লাসে অনুমতি না নিয়ে অনুপস্থিত থাকা সব শিক্ষকের তালিকা প্রতিদিন মাউশিতে পাঠাতে ৯টি আঞ্চলিক কার্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি কার্যালয় থেকে রোববার আলাদা আলাদা নির্দেশ জারি করা হয়েছে।

মাউশির ঢাকা অঞ্চলের উপপরিচালক (ভারপ্রাপ্ত) এএসএম আব্দুল খালেক স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, অননুমোদিতভাবে শিক্ষক অনুপস্থিত থাকলে তার তালিকা প্রতিদিন পাঠাতে হবে।

এতে বলা হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক/সহকারী শিক্ষক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে রোববার অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছে তাদের নামের তালিকা সোমবার বেলা ১১টার মধ্যে পাঠানোর জন্য নির্দেশ করা হলো। আদেশের অনুলিপি ঢাকা অঞ্চলের সব জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X