জবি প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দিল জবি ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দিয়েছে শাখা ছাত্রদল। ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দিয়েছে শাখা ছাত্রদল। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহারসামগ্রী দিয়ে স্বাগত জানিয়েছে জবি শাখা ছাত্রদল।

রোববার (২২ জুন) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, বিভিন্ন অনুষদ ও বিভাগে নবীনদের হাতে ফুল ও শুভেচ্ছা বার্তা তুলে দেয় সংগঠনটির নেতাকর্মীরা। এর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কলম, উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবীনদের আমরা শুভেচ্ছা জানাতে এসেছি। ছাত্রদল সবসময় গণতান্ত্রিক মূল্যবোধ ও শিক্ষার পরিবেশ সুরক্ষায় কাজ করে। নতুনদের স্বপ্ন যেন বাধাহীনভাবে এগিয়ে যায়, আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই।

ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, শিক্ষার্থীরা যেন নিজেকে একা না ভাবে—এই বার্তাই আমরা দিতে চেয়েছি। বিশ্ববিদ্যালয়ে স্নিগ্ধ, নিরাপদ, র‍্যাগিংমুক্ত একটা ক্যাম্পাস গড়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীই আমাদের আপনজন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণে নবাগতদের সঙ্গে কথা বলে জানা যায়, এই ব্যতিক্রমী উদ্যোগে তারা আনন্দিত ও অনুপ্রাণিত।

গণিত বিভাগের এক নবীন শিক্ষার্থী বলেন, বেশ অবাক লেগেছে। ভাবিনি কেউ এভাবে এগিয়ে এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা এত সুন্দর হবে, ভাবতেও পারিনি।

উল্লেখ্য, জবি এবার নিজস্বভাবে ভর্তি পরীক্ষা নিয়েছে। ৫টি ইউনিটে (এ, বি, সি, ডি ও ই) অনুষ্ঠিত এই পরীক্ষাগুলো শেষ হয় গত ২৮ ফেব্রুয়ারি। এবার মোট ২ হাজার ৮১৫টি আসনের বিপরীতে আবেদন করে প্রায় ১ লাখ ৮০ হাজার শিক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১০

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১১

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১২

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৩

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৪

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৫

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৬

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৭

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৮

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৯

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

২০
X