বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৮:৪৯ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৪৮ শিক্ষার্থী

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪৮ পরীক্ষার্থী।

রোববার (১০ আগস্ট) বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল ৬১ হাজার ২৭৯ পরীক্ষার্থী। এর মধ্যে ৩২৩ জনের ফল পরিবর্তন হয়েছে। ফল পরিবর্তনের মধ্যে ৭৪ পরীক্ষার্থী আগেও জিপিএ-৫ পেয়েছিল, পুনর্নিরীক্ষণের পরও তারা জিপিএ-৫ বহাল রেখেছে।

অন্যদিকে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। ফেল থেকে পাস করেছে ৪৮ পরীক্ষার্থী, তবে কেউ জিপিএ-৫ পায়নি। একইসঙ্গে ১৬ পরীক্ষার্থীর ফলাফল ‘ফেল’ থেকে আবারও ‘ফেল’ হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮২ হাজার ৭৯২ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ৯৪ হাজার ২৫৯ এবং ছাত্রী ৮৬ হাজার ৫১। গড় পাসের হার ৭৭.৬৩ শতাংশ। ছাত্রদের মধ্যে পাসের হার ৭৩.৬৪ শতাংশ এবং ছাত্রীদের মধ্যে ৮২.১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ২২ হাজার ৩২৭ জন।

এ বিষয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ৪৮ জন। তবে এদের কেউ জিপিএ-৫ অর্জন করতে পারেনি। বিস্তারিত তথ্য বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X