বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০৭:৪৭ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

কারিনার অপেক্ষার অবসান

বাকিংহাম মার্ডার্স সিনেমায় কারিনা কাপুর খান। ছবি : সংগৃহীত
বাকিংহাম মার্ডার্স সিনেমায় কারিনা কাপুর খান। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। চরিত্রের প্রয়োজনে নিজেকে কঠিন পরিশ্রমের মুখোমুখি করতে একটুও দ্বিধা করেন না তিনি। এবার প্রথমবারের মতো পুলিশের গোয়েন্দা চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমার নাম ‘বাকিংহাম মার্ডার্স’। এটি বড় পর্দায় মুক্তি পাবে সেপ্টেম্বরের ১৩ তারিখ। খবর : পিঙ্কভিলা

এই সিনেমার ঘোষণা আসে ২০২২ সালের শেষের দিকে। এরপর এর কাজ শুরু হয় ২০২৩ সালে। এরই মধ্যে সিনেমার সব ধরনের কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে মুক্তির প্রস্তুতি।

সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শক চাহিদা ছিল তুঙ্গে। এবার লুক প্রকাশের মধ্য দিয়ে ‘বাকিংহাম মার্ডার্স’ মুক্তির তারিখ জানানো হয়েছে।

সিনেমার একটি পোস্টার শেয়ার করে কারিনা ক্যাপশনে লিখেছেন, আমরা মুক্তির তারিখ ঘোষণা করতে পেরে খুবই আনন্দিত। অবশেষে ‘বাকিংহাম মার্ডার্স’ ১৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে। অপেক্ষার অবসান। নতুন অভিজ্ঞতা, নতুন গল্প।

হলিউডের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মেয়ার অব ইস্টটাউন’-এ কেট উইন্সলেট যে চরিত্রে অভিনয় করেছিলেন, তার আদলেই তৈরি হয়েছে কারিনার এই চরিত্র।

এর আগে সিনেমাটি নিয়ে টাইমস অব ইন্ডিয়ায় সাক্ষাৎকার দেন এই অভিনেত্রী। তিনি জানান, এমন একটি চরিত্রে অভিনয় করার জন্যই তিনি বেঁচে ছিলেন। এ ছাড়া পুলিশের গোয়েন্দা চরিত্রে প্রথমবারের মতো অভিনয় করতে পেরে নিজেকে ধন্য মনে করেন এই অভিনেত্রী। থ্রিলার ও ড্রামা গল্পে নির্মিত ‘বাকিংহাম মার্ডার্স’ পরিচালনা করেছেন হানসাল মেহেতা।

এর আগে সিনেমার আরও দুটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়। তবে এবারের তারিখটি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেও নিশ্চিত করে প্রযোজনা প্রতিষ্ঠান বালাজি মোশন পিকচার্স।

সিনেমায় বলিউডের পাশাপাশি হলিউড অভিনেতাদেরও অভিনয় করতে দেখা গেছে। কারিনার চরিত্রের নাম জাসপ্রিত ভার্মা।

এতে কারিনা ছাড়া আরও অভিনয় করেছেন কেইথ অ্যালেন, ক্রিস উইলসন, ড্যানিয়েল ইগহ্যান, জুয়েল মরিস, অ্যাশ ট্যান্ডন, আশিক আখতার, রাণবীর ব্রার, স্টুয়ার্ট ওয়েল্যান ও প্রবলীন সান্ধু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X