বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মল্লিকার সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন ইমরান

মল্লিকার সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন ইমরান
মল্লিকার সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন ইমরান

মার্ডার সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ইমরান হাশমী ও মল্লিকা শেরাওয়াতের রসায়ন যতটা দর্শক মনে প্রভাব ফেলেছিল, বাস্তবে তেমন জমেনি। ২০০৪ সালে এই জুটির মুক্তি পাওয়া ‘মার্ডার’ ছবিটি বক্স অফিসে ব্যাপকভাবে সাড়া ফেলে। সিনেমার কাজ চলাকালীন এ জুটির প্রেম প্রসঙ্গে নানা গুঞ্জন চাউর হলেও, খোলামেলা কিছু বলেননি কেউই।

‘মার্ডার’ সিনেমার শুটিং করতে গিয়ে হাশমি ও মল্লিকার মধ্যে প্রায়ই দ্বন্দ্ব লেগে থাকত। এরপর এ জুটিকে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। অবশ্য ২০২১ সালে অভিনেত্রী তাদের লড়াইকে ‘শিশুসুলভ’ আচরণও বলছেন।

প্রায় ২০ বছর ধরে চলা দ্বন্দ্বের অবসান ঘটিয়ে অভিনেতা ইমরান হাশমী এবং মল্লিকা শেরাওয়াত আবারও কাছাকাছি এলেন। ভারতীয় এক গণমাধ্যমকে অভিনেতা জানিয়েছেন, মার্ডার সিনেমা মুক্তির পর আর দুজনকে এক সঙ্গে দেখা যায়নি।

মল্লিকা শেরাওয়াত আগেই একবার তাদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন। অভিনেত্রী জানিয়েছিলেন, তার পক্ষে খুব অপ্রত্যাশিত এবং শিশুসুলভ ছিল হাশমীর সঙ্গে দ্বন্দ্ব করা। এ নিয়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করেছিলেন তিনি। ইমরান দুর্দান্ত সহ-অভিনেতা ছিলেন। তিনি খুব বন্ধুত্বপূর্ণ, দানশীল এবং চমৎকার মানুষ।

এদিকে ইমরান এক সংবাদ মাধ্যমে জানান, তারা দুজনেই দুজনের সম্পর্কে অনেক খারাপ কথা বলেছিলেন, সে কারণেই সম্পর্ক নষ্ট হয়েছিল। তবে এটিকে শুধুই অতীত বলেই মনে করছেন এই অভিনেতা। তরুণ বয়স এবং মূর্খ হবার কারণেই এমন ভেবেছিলেন তারা। তবে বরাবরই মল্লিকাকে ভালো লাগতো হাশমীর। সে কারণেই, পরবর্তীতে কাজও করতে চাইতেন ইমরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X