বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০৮:৩৭ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

এবার দক্ষিণী সিনেমায় বলিউডের ‘সিরিয়াল কিসার’!

বলিউড অভিনেতা ইমরান হাশমী । ছবি : সংগৃহীত।
বলিউড অভিনেতা ইমরান হাশমী । ছবি : সংগৃহীত।

দুই দশক ধরে বলিউড মাতিয়ে আসছেন তিনি। নায়িকাদের সঙ্গে অতিরিক্ত রোমান্সের কারণে তার নামের সঙ্গে যুক্ত হয়েছে ‘সিরিয়াল কিসার’ তকমা। এই বলিউড তারকা এবার কাজ করতে যাচ্ছেন দক্ষিণী সিনেমায়। বলছি জনপ্রিয় বলিউড তারকা ইমরান হাশমির কথা। দক্ষিণের ছবি ‘ওজি’-তে অভিষেক হতে চলেছে তার। ছবির নির্মাতারা সম্প্রতি খবরটি গণমাধ্যমে জানিয়েছেন।

জানা যায়, তেলুগু ছবিটিতে ইমরান হাশমির সহঅভিনেতা হিসেবে থাকছেন পবন কল্যাণ। ওই সিনেমায় ইমরান নায়ক নন, তাকে দেখা যাবে খলনায়কের ভূমিকায়। ছবিটির চিত্রনাট্যকার এবং পরিচালক হিসেবে রয়েছেন সুজিত। ছবিটি প্রযোজনা করছেন ডিভিভি ধন্যা।

এদিকে প্রশ্ন উঠছে, বলিউডে পছন্দমতো চরিত্র না পেয়েই কি নতুন পথে পা বাড়ালেন ইমরান হাশমি? এ বিষয়ে ইমরান নিজেও জানিয়েছেন, তিনি দক্ষিণের ছবিতে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন। ‘ওজি’ সিনেমার মাধ্যমে দক্ষিণী দুনিয়ায় যাত্রা শুরু করতে পেরে তিনি বেশ উচ্ছ্বসিত।

ইমরান হাশমি বলেন, ‘ওজি সিনেমার চিত্রনাট্য বেশ শক্তিশালী। আমার চরিত্রটাও চ্যালেঞ্জিং। পবন কল্যাণ স্যার, সুজিত এবং পুরো টিমের সঙ্গে কাজ করার জন্য উৎসুক হয়ে আছি।’

তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, একটা চমৎকার সিনেম্যাটিক অভিজ্ঞতার স্বাদ দিতে পারব দর্শককে।

শিগগিরই হায়দরাবাদে হবে বাকি অংশের শুটিং। ‘ওজি’ সিনেমায় আরও রয়েছেন প্রকাশ রাজ এবং শ্রেয়া রেড্ডি। ‘সিরিয়াল কিসার’ ইমরানকে এ ছবিতেও কোনো গোপন প্রেমিকের ভূমিকায় দেখা যাবে কিনা, তা অবশ্য খোলসা করেননি নির্মাতারা। জানা যায়, মুম্বাইয়ে ছবিটির বেশ কিছুটা কাজ হয়েছে।

উল্লেখ্য, ২০০৩ সালে বিক্রম ভাট পরিচালিত ‘ফুটপাত’ সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখেন ইমরান হাশমি। বিপাশা বসুর বিপরীতে অভিনয় করতে দেখা যায় তাকে। প্রথম ছবির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ইমরানকে । এরপর ‘মার্ডার’, ‘আশিক বানায়া আপনে’, ‘গ্যাংস্টার’, ‘জান্নাত’, ‘দ্য ট্রেন’-এর মতো বহু ছবিতে কাজ করেছেন ইমরান।

ক্যারিয়ারের শুরুতে ছবির অধিকাংশ দৃশ্যে নায়িকার সঙ্গে চুম্বনদৃশ্যে অভিনয় করেছিলেন ইমরান হাশমি। এ কারণে তার নামের সঙ্গে যুক্ত হয়ে যায় ‘সিরিয়াল কিসার’ তকমা। এ নামেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই বলিউড স্টার।

ইতোমধ্যেই ইন্ডাস্ট্রিতে দুই দশক পার করেছেন ইমরান। তবে, মজার বিষয় হচ্ছে, ছোটবেলায় তার অভিনয়ে আসার কোনো ইচ্ছাই ছিল না। পারিবারিক যোগাযোগের কারণেই তারকা হতে পেরেছিলেন ইমরান- এ কথা তিনি নিজেই জানিয়েছেন গণমাধ্যমে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X