কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৭:৪১ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

কেন মা হতে চান, জানালেন কিয়ারা

অভিনেত্রী কিয়ারা আদবানি। ছবি : সংগৃহীত
অভিনেত্রী কিয়ারা আদবানি। ছবি : সংগৃহীত

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি। সবে পাঁচ মাস হয়েছে দাম্পত্যজীবনের। এই পাঁচ মাসে ছবি প্রচারের সময় অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়ায়। যদিও সেটি ছিল নিতান্তই গুজব। তবে মা হতে চান কিয়ারা, এর পেছনে রয়েছে অভিনব এক কারণ।

শনিবার (২৯ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, সিদ্ধার্থ এবং কিয়ারার পরিচয় বহু বছরের। ২০১৮ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘লাস্ট স্টোরিজ’ ছবিটি। এই ছবির সাফল্য উদ্‌যাপন করতে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেই পার্টিতে আমন্ত্রিত ছিলেন সিদ্ধার্থও। সেখানেই আলাপ হয় দুজনের। সেই পার্টি থেকে সিদ্ধার্থ এবং কিয়ারার বন্ধুত্ব, কিন্তু সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। শেষে কর্ণ জোহরের ঘটকালিতেই বিয়ে হয় তাদের।

এর মধ্যেই ফিরে ফিরে আসছে অভিনেত্রীর একটি পুরনো সাক্ষাৎকার।

এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, তিনি মা হতে চান। শুধু খাওয়ার জন্য। আসলে চেহারা ও যৌবন ধরে রাখতে খাওয়াদাওয়ার বিধিনিষেধ মানতেই হয় তারকাদের। নিয়মের একটু এদিক-ওদিক হলেও ওজন বৃদ্ধির চিন্তা। চিনি থেকে নুন, সবকিছুতেই কড়াকড়ি।

অভিনেত্রী আরও বলেন, আমি মা হতে চাই এই কারণে যে, যেমন ইচ্ছা খাবার খেতে পারব সেই সময়।

পাশপাশি অভিনেত্রী জানান, ছেলেমেয়ে নিয়ে কোনো বিশেষ বাছবিচার নেই তার। শুধু চান সুস্থ সন্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X