বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

ভেঙেছে প্রেম, বিয়ে করতে চান না জেরিন খান 

ভেঙেছে প্রেম, বিয়ে করতে চান না জেরিন খান 
ভেঙেছে প্রেম, বিয়ে করতে চান না জেরিন খান 

বলিউডের আলোচিত অভিনেত্রী জেরিন খান। সালমান খানের হাত ধরে ‘বীর’ সিনেমার মাধ্যমে নজর কাড়েন এই সুন্দরী। ভাইজানের সঙ্গে প্রেমের গুঞ্জনও চাউর ছিল এই অভিনেত্রীর।

রিয়েলিটি শো ‘বিগবস’র ১২তম আসরের প্রতিযোগী শিবাশিস মিশ্রার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান জেরিন। দুজনের ৩ বছর প্রেম স্থায়িত্ব ছিল।

জেরিন-শিবাশিসের ঘনিষ্ঠ এক বন্ধু ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘মাস খানেক ধরে জেরিন-শিবাশিসের প্রেমের সম্পর্ক ভেঙেছে। এ ভাঙনের পেছনে বেশ কিছু কারণ অনুঘটক হিসেবে কাজ করেছে। তবে তারা পারস্পরিক সম্মতিতেই আলাদা হয়েছেন।’

চলতি বছরের ফেব্রুয়ারি অথবা মার্চ মাসের দিকে সম্পর্কের ইতি টেনেছেন জেরিন-শিবাশিস। এরই মধ্যে দুজনে সোশ্যাল মিডিয়াতে পরস্পরকে আনফলো করেছেন। তবে গণমাধ্যম একাধিকবার চেষ্টা করলেও কেউ কথা বলেননি।

২০২১ সাল থেকে প্রেমে মজেন জেরিন-শিবাসিশ। সেসময় জেরিন খান বলেছিলেন, ‘সম্প্রতি আমাদের পরিচয়। এ বছরের শুরুতে আমাদের দেখা হয়। আমরা পরস্পরকে জানছি। আমরা পরস্পরকে পছন্দ করি। প্রেম করি আর না করি, আমরা ভালো বন্ধু।’

গত মাসে একটি পডকাস্ট অনুষ্ঠানে জেরিন খান বলেছিলেন, ‘আমাকে এই চেহারায় দেখে কেউ বিয়ের প্রস্তাব দেবে না। আর যদি দেয়ও তবে আমি জানি না। আসলে, আমার জীবনের বড় সমস্যা হলো— আমি কখনো বিয়ে করতে চাই না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে আনোয়ার ইব্রাহিমের উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১০

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১১

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১২

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৩

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৪

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৫

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৬

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৭

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৮

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৯

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

২০
X