বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আত্মসমর্পণ করলেন অভিনেত্রী জেরিন, মিলল জামিন

অভিনেত্রী জেরিন খান। ছবি : সংগৃহীত
অভিনেত্রী জেরিন খান। ছবি : সংগৃহীত

ভারতের শিয়ালদহ আদালতে আত্মসমর্পণ করেছেন বলিউড অভিনেত্রী জেরিন খান। আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক শুভজিৎ রক্ষিতের এজলাসে সোমবার (১১ ডিসেম্বর) হাজিরা দেন তিনি।

২০১৮ সালে কালীপূজার অনুষ্ঠানে কলকাতা ও আশপাশের কয়েকটি জায়গায় অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল অভিনেত্রীর। এ কারণে ১২ লাখ রুপি অগ্রিমও নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অনুষ্ঠানে যাননি। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিনেত্রীর বিরুদ্ধে থানায় মামলা করেছিল ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। খবর টাইমস অব ইন্ডিয়া।

অভিযোগের পরিপ্রেক্ষিতে চার্জশিট দাখিল করে নারকেলডাঙা থানা। মামলায় গত সেপ্টেম্বরে জেরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরে আদালতে আত্মসমর্পণ করেন অভিনেত্রী।

সোমবার শিয়ালদহ আদালতে বলিউড অভিনেত্রীর হয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবী পবন আগরওয়াল। দুপক্ষের বক্তব্য শুনে শর্তসাপেক্ষে জেরিনের জামিনের আর্জি মঞ্জুর করেন আদালত।

শর্ত রয়েছে, আদালত থেকে আগাম অনুমতি ছাড়া দেশের বাইরে পা রাখতে পারবেন না তিনি। আগামী ২৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। সেদিনও অভিনেত্রীকে আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার দাবি, ২০১৮ সালে কলকাতা ও সংলগ্ন এলাকায় মোট ছয়টি কালীপূজার উদ্বোধনে যাওয়ার কথা ছিল অভিনেত্রীর। অগ্রিম টাকা নিয়েও শেষ পর্যন্ত জেরিন আসেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১০

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১১

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১২

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৩

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৪

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৫

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৬

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৭

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১৮

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৯

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

২০
X