কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০৬:০৬ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কোন নায়িকার কারণে ক্যারিয়ার শেষ, জানালেন জেরিন

জেরিন খান। ছবি : সংগৃহীত
জেরিন খান। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে তুলনাই তার ক্যারিয়ার শেষ হয়েছে বলে মনে করেন সালমান খানের হাত ধরে বলিউডে অভিষেক হওয়া অভিনেত্রী জেরিন খান। খবর হিন্দুস্থান টাইমসের।

আরও পড়ুন : ইসলাম আমাকে মানসিক শান্তি দেয় : এ আর রহমান

সম্প্রতি ভক্তদের যেমন খুশি প্রশ্ন করার সুযোগ দিয়েছিলেন জেরিন। সেখানে একজন জানতে চান, ‘ক্যারিয়ারের শুরু থেকেই ক্যাটরিনার সঙ্গে আপনাকে তুলনা করা হয়েছে, সেটা কীভাবে আপনার ক্যারিয়ারকে প্রভাবিত করেছে?’

প্রশ্নের উত্তরে জেরিন জানান, ‘আমি যখন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করি, তখন আমি ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া শিশু ছিলাম। আমার কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছিল না। তাই ক্যাটরিনার সঙ্গে তুলনা শুনে আমার বেশ ভালো লাগত, কারণ আমিও তার ভক্ত। কিন্তু এই তুলনাটাই আমার ক্যারিয়ারের কাল হয়ে যায়, ইন্ডাস্ট্রির লোকজন আমাকে নিজস্বতা প্রমাণের সুযোগই দিল না কখনও।’

আরও পড়ুন : বিশ্বের পঞ্চম বড় হীরা আছে এই নায়িকার কাছে

২০১০ সালে ‘বীর’ সিনেমায় সালমানের বিপরীতে অভিষেক হয় জেরিন খানের। যাকে দেখে অনেকেই ক্যাটরিনার মুখের আদলের সঙ্গে অদ্ভুত মিল খুঁজে পেয়েছিলেন। সেই শুরু জেরিন আর ক্যাটরিনার তুলনা। গত ১৩ বছরে সেই আলোচনা একটুও কমেনি। যার কারণে যথেষ্ট বিরক্ত জেরিন।

হিন্দির পাশাপাশি পাঞ্জাবি, তেলেগু, তামিল সিনেমায় কাজ করেছেন জেরিন খান। কিন্তু সর্বত্রই ক্যাটরিনার ‘কপিক্যাট’ হিসেবে তাকে নিয়ে আলোচনা হয়েছে। অনেকে ‘ফ্যাটরিনা’ বলেও ট্রোল করেছেন অভিনেত্রীকে। বলিউডে ‘বীর’-এর পাশাপাশি ‘হাউসফুল ২ ’, ‘হেট স্টোরি ৩ ’, ‘অকসর ২ ’, ‘১৯২১ ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন জেরিন খান। শেষবার ‘হাম ভি আকালে, তুম ভি আকালে’ সিনেমায় দেখা গেছে তাকে। গত দুই বছর ধরে রুপালি পর্দা থেকে দূরে রয়েছেন অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১০

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১১

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১২

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৩

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৪

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৫

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১৬

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১৭

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৮

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৯

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X