বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৫ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

হোটেল থেকে ‘স্ত্রী-টু’ সিনেমার কোরিওগ্রাফার গ্রেপ্তার

হোটেল থেকে ‘স্ত্রী-টু’ সিনেমার কোরিওগ্রাফার গ্রেপ্তার
হোটেল থেকে ‘স্ত্রী-টু’ সিনেমার কোরিওগ্রাফার গ্রেপ্তার

বলিউডের ব্যবসা সফল সিনেমা ‘স্ত্রী-টু’র কোরিওগ্রাফার জনি মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গোয়ার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে সাইবারবাদ স্পেশাল অপারেশন টিম।

বুধবার (১৮ সেপ্টেম্বর) যৌন হেনস্তার অভিযোগে জনি মাস্টারের বিরুদ্ধে মামলা দায়ের করে তার এক নারী সহকারী। ২১ বছর বয়সী ওই নারীর মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয় জনিকে।

মামলার এজাহারে বলা হয়েছে, জনির সহকারী হিসেবে কাজ করতেন ভুক্তভোগী নারী। গত ৬ বছর ধরে তাকে যৌন হেনস্তা করছেন জনি। কখনো আউটডোর শুটিংয়ে, কখনো ওই নারীর বাড়িতে যৌন হেনস্তা করেন এই নৃত্যপরিচালক। তার বিরুদ্ধে ৪০ পৃষ্ঠার হাতে লেখা অভিযোগ দিয়েছেন ওই নারী।

‘স্ত্রী-২’ সিনেমার ‘আজ কি রাত’ ও ‘আয়ি নেহি’ এই দুই জনপ্রিয় গানের কোরিওগ্রাফি করেন শেখ জানি বাসা। এতে পারফররম করতে দেখা গেছে তামান্না ভাটিয়াকে। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শেখ জানি বাসা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘জানি মাস্টার’ নামে সুপরিচিত।

মূলত তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন জনি। তবে বলিউডেও বেশ কিছু সিনেমায় কাজ করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’, ‘লাল পিলি আঁখিয়া’। তবে ‘স্ত্রী-টু’ সিনেমার গানের কোরিওগ্রাফি তাকে ব্যাপকভাবে আলোচনায় এনেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১০

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১১

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৩

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৪

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৫

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৬

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৭

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৮

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৯

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

২০
X