মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নিরাপত্তার প্রচারণায় রাশমিকা

নিরাপত্তার প্রচারণায় রাশমিকা
নিরাপত্তার প্রচারণায় রাশমিকা

ভারতের সাইবার নিরাপত্তা প্রচারের জন্য অভিনেত্রী রাশমিকা মান্দানাকে জাতীয় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছে।

দেশটির সাইবার নিরাপত্তায় সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধি এবং ভারতে সাইবার অপরাধের ক্রমবর্ধমান জোয়ার মোকাবিলায় কাজ করবেন তিনি। ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার ‘আইফোরসি’ এর পক্ষ থেকে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। খবর : দ্য ইকোনমিক টাইমস।

প্রতিবেদনে জানানো হয় ভারতের অনলাইন জালিয়াতি, ডিপফেক ভিডিও, সাইবার বুলিং এবং এআই দ্বারা বিভিন্ন সাইবার অপরাধ সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে দেশব্যাপী সাইবার সচেতনতা প্রচারে নেতৃত্ব দেবেন রাশমিকা।

দায়িত্ব নিয়ে রাশমিকা তার অনুরাগীদের উদ্দেশে বলেন, “আসুন আমরা নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ সাইবার স্পেস তৈরি করতে একত্রিত হই। আমি এ সম্পর্কে সচেতনতা আনতে চাই এবং যতটা সম্ভব সাইবার ক্রাইম থেকে আপনাদের সবাইকে মুক্ত রাখতে চাই। এর জন্যই ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার ‘আইফোরসি’ আমাকে তাদরে শুভেচ্ছাদূত বানিয়েছেন। সবার সহযোগিতায় দায়িত্বে সফল হওয়াই আমার মূল লক্ষ্য।”

মুক্তির অপেক্ষায় রয়েছে রাশমিকার দুটি সিনেমা। এর মধ্যে বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’। এ বছরের ৬ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে। অন্যটির নাম ‘ছাভা’। এতে প্রথমবারের মতো তিনি জুটি বেঁধে অভিনয় করেছেন ভিকি কৌশরে সঙ্গে। এটিও ডিসেম্বরের ৬ তারিখ মুক্তির কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১০

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১১

ব্রাজিলের জালে জাপানের গোল

১২

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৩

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৪

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৫

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৬

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৭

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১৮

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৯

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

২০
X