বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ইডির প্রশ্নের মুখে তামান্না ভাটিয়া 

ইডির প্রশ্নের মুখে তামান্না ভাটিয়া 
ইডির প্রশ্নের মুখে তামান্না ভাটিয়া 

ভারতীয় জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী তামান্না ভাটিয়া। আর্থিক কেলেঙ্কারি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) প্রশ্নের মুখে পড়েছেন এই সুন্দরী। পিটিআই সংবাদ সংস্থার খবর, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গুয়াহাটিতে ইডি দপ্তরে হাজির হন তামান্না।

মূলত এইচপিজেড টোকেন মোবাইল ফোন অ্যাপের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তার। জানা গেছে, এই অ্যাপের হয়ে প্রচার এবং একটি অনুষ্ঠানে হাজির হন তামান্না। এ কারণেই ইডির দপ্তরে তলব করা হয়েছে তামান্নাকে।

এর আগে মোবাইল ফোন স্ট্রিমিং অ্যাপের সঙ্গে নাম জড়ালে মহারাষ্ট্রের সাইবার সেল এই অভিনেত্রীকে তলব করেছিল।

ভারতীয় গণমাধ্যমের খবর ‘ফায়ার প্লে’ নামে ওই অবৈধ স্ট্রিমিং অ্যাপটি বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। অ্যাপে মাসিক মাত্র ৫০০ টাকার বিনিময়ে দেখা যায় নানা জনপ্রিয় সিরিজ, সিনেমা।

এছাড়া এই অ্যাপেই অবৈধভাবে আইপিএলের খেলা প্রদর্শিত হচ্ছিল। এটি প্রচার করার কারণেই বিপাকে পড়েন সঞ্জয় দত্ত ও তামান্না ভাটিয়া।

জানা গেছে, ভায়াকম ১৮-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়। সংস্থাটির ভাষ্য, ফায়ার প্লে নামে ওই অ্য়াপ অবৈধভাবে আইপিএলের স্ট্রিমিং করছে। অথচ আইপিএলের স্বত্ত্ব ভায়াকম কিনে নিয়েছে। ফলে অন্য অ্যাপে খেলা স্ট্রিমিং করায় তাদের সংস্থার ক্ষতি হচ্ছে। অবৈধ অ্যাপের সঙ্গে যুক্ত সবার বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভায়াকম। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে তামান্না ভাটিয়া কোনো মন্তব্য করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১০

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১১

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১২

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৩

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৪

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৫

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৬

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১৭

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৮

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৯

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

২০
X