কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন রাহমান পুত্র এবং মোহিনী

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন রাহমান পুত্র এবং মোহিনী
বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন রাহমান পুত্র এবং মোহিনী

এআর রাহমান ও তার স্ত্রী সায়রা বানুর ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার বিষয়টি ভক্তমহলকে বেশ চমকে দেয়। এ বিষয়ে তাদের সন্তানরা সবার কাছে তাদের পারিবারিক ডিসিশনের প্রতি সম্মান রাখতে বলেন এবং তার পরিবারের বিষয়টি নিয়ে কাউকে অতি উৎসাহিত না হতে অনুরোধ করেছেন।

কিন্তু বিষয়টি অন্যদিকে মোড় নেয় এআর রাহমানের ব্যান্ডের বেজিস্ট মোহিনী দে যখন একই দিনে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এরপরই ভক্তমহলে আলোচনা-সমালোচনা হতে থাকে মোহিনী এবং এআর রাহমানকে ঘিরে।

যদিও তাদের আইনজীবীরা তাদের দুজনের বিচ্ছেদের বিষয়ে এ সপ্তাহের শুরুতে এই বিষয়টি সম্পর্কে বক্তব্য রেখেছিলেন এবং শুক্রবার (২২ নভেম্বর) মহিনী দে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট শেয়ার করে এ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

তিনি লিখেছেন, আমি অসংখ্য সাক্ষাৎকারের অনুরোধ পাচ্ছি এবং আমি জানি এটা কী নিয়ে, তাই আমাকে বিনয়ের সঙ্গে প্রত্যেকটি সাক্ষাৎকারের অনুরোধ ফিরিয়ে দিতে হচ্ছে কারণ আমি একেবারে অযথা গুজবে কথা বলতে আগ্রহী নই। আমি বিশ্বাস করি আমার শক্তি গুজবের পেছনে ব্যয় করার মতো নয়। দয়া করে আমার গোপনীয়তাকে সম্মান করুন।

এদিকে এআর রাহমানের ছেলে এ আর আমীনও এই গুজব নিয়ে তার ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি লিখেছেন, আমার বাবা একজন কিংবদন্তি তিনি শুধু তার অসাধারণ অবদানের জন্য নয়, বরং তিনি যে মূল্যবোধ, সম্মান এবং ভালোবাসা অর্জন করেছেন তার জন্য তিনি সেরা। এটা অত্যন্ত দুঃখজনক যে, মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে। আমরা যখন কারও জীবন ও উত্তরাধিকার নিয়ে কথা বলি, তখন সেটা কতটুকু সত্য ও অসম্মানের সেটা স্মরণ করি না। দয়া করে এমন গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। আসুন আমরা তার মর্যাদা রক্ষা করি এবং তার ডিসিশনের প্রতি সম্মান জানাই।

এআর রাহমানের আইনজীবীরাও এ গুজব নিয়ে বক্তব্য রেখেছেন। তারা ভারতীয় এক গণমাধ্যমকে বলেছেন, এআর রাহমান এবং মোহিনী দের বিচ্ছেদের বিষয়টি সম্পূর্ণ আলাদা দুটি বিষয়। সাইরা এবং রাহমান নিজেরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী ও সংগীত পরিচালক এআর রাহমান। তার ঝুলিতে আছে অস্কার ও গ্র্যামির মতো অ্যাওয়ার্ড। ১৯৯৫ সালে এআর রাহমান ও সায়রা বানুর বিবাহ হয়। তাদের ঘরে রয়েছে তিন সন্তান– খাদিজা, রাহিমা ও আমিন। তাদের বড় মেয়ে খাদিজা ২০২২ সালে বিয়ে করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X