বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

চার হাত এক হবে আজ

অভিনেতা নাগা চৈতন্যে ও অভিনেত্রী শোভিতা ধুলিপালা। ছবি: সংগৃহীত
অভিনেতা নাগা চৈতন্যে ও অভিনেত্রী শোভিতা ধুলিপালা। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যে ও শোভিতা ধুলিপালা প্রেমের সম্পর্ক দিয়ে গোটা বছরই আলোচনায় ছিলেন। সবকিছুর অবসান ঘটিয়ে আজ চার হাত এক হবে তাদের। খবর : ডিএনএ ইন্ডিয়া

ডিসেম্বরের শুরু থেকেই আলোচনায় তাদের বিয়ে। এরই মধ্যে হয়ে গেছে দুজনের গায়ে হলুদ। যার ছবিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

হায়দরাবাদে নাগার পারিবারিক স্টুডিওতে বসেছে এই জুটির বিবাহবাসর। তবে বিয়েতে থাকবে না জাঁকজমক অনুষ্ঠান, হবে ঐতিহ্যবাহীভাবে। এমনটাই নাকি চেয়েছেন নাগা-শোভিতা।

যার কারণে বিয়ের নিমন্ত্রিতের তালিকাতে থাকবেন শুধু আত্মীয়-পরিজন এবং ঘনিষ্ঠ বন্ধু, সহকর্মীরা।

ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, তাদের বিয়েতে অতিথি হিসেবে দেখা যেতে পারে দক্ষিণী তারকা চিরঞ্জীবী, নয়নতারা, রানা দুগ্গাবতী ও তাদের পরিবারকে। দেখা যেতে পারে ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ও তার পরিবারকেও। এছাড়াও উপস্থিত থাকতে পারেন রামচরণ-উপাসনা, মহেশবাবু-নম্রতা শিরোদ্গরও। থাকতে পারেন এসএস রাজামৌলি এবং প্রভাসও।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়েতে নাগা পরবেন ঐতিহ্যবাহী ‘পঞ্চা’ ও শোভিতা পরবেন ঐতিহ্যবাহী আসল সোনার সুতোয় বোনা কাঞ্জিভরম শাড়ি। আর সঙ্গে থাকবে সোনার গয়না। এ দুই তারকার বিয়েকে ঘিরে ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X