কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ০৮:৩১ এএম
অনলাইন সংস্করণ

প্রথমবার জুটি বাঁধছেন আয়ুষ্মান-রাশমিকা

রাশমিকা মান্দানা ও আয়ুষ্মান খুরানা। ছবি: সংগৃহীত
রাশমিকা মান্দানা ও আয়ুষ্মান খুরানা। ছবি: সংগৃহীত

অসংখ্য হিট ছবির অভিনেত্রী রাশমিকা মান্দানা এবার অভিনয় করতে চলেছেন ম্যাডক ফিল্মসের নতুন হরর কমেডি সিনেমা ‘থামা’তে। এরই মধ্যে ম্যাডক ফিল্মসের হরর কমেডি ইউনিভার্সের পরবর্তী কয়েক বছরের সিনেমার তালিকা প্রকাশ হয়েছে, যা দর্শকদের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। খবর: পিংকভিলা

‘থামা’ সিনেমাতে রাশমিকার পাশাপাশি অভিনয় করছেন বি-টাউনের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা।

জানা যায়, নতুন বছরের শুরুতেই দিল্লিতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ছবিটি এ বছরের দীপাবলিতে মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে। তবে সিনেমা মুক্তির তারিখ এখনো নিশ্চিত করেননি নির্মাতা আদিত্য সরপোতদার।

এদিকে আয়ুষ্মান খুরানা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি ছবি পোষ্ট করেছেন। ছবিতে তাকে মুম্বাইয়ে চলচ্চিত্রটির ছোট একটি শুটিং শেষ করে দিল্লি যাওয়ার প্রস্তুতি নিতে দেখা গেছে। গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী সপ্তাহে দিল্লিতে সিনেমাটির বেশ কিছু রোমাঞ্চকর দৃশ্যের শুটিং শুরু হবে এবং জানুয়ারির প্রথম অর্ধেক পর্যন্ত চলবে এই শুটিং।

‘থামা’ চলচ্চিত্রটি নির্মাণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে ২০২৪ সালের অক্টোবর মাসে। সিনেমাটিতে রাশমিকা ও আয়ুষ্মানের পাশাপাশি অভিনয় করছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, পরেশ রাওয়াল, অপারশক্তি খুরানাসহ আরও অনেকে।

আয়ুষ্মানকে সবশেষ দেখা যায় ২০২৩ সালে গৌরী জোশী ও রাজ শান্ডিল্য পরিচালিত ‘ড্রিম গার্ল ২’ সিনেমায়। ছবিটিতে আয়ুষ্মানের পাশাপাশি অভিনয় করেন অনন্যা পান্ডে, পরেশ রাওয়াল, বিজয় রাজসহ আরও অনেকে।

এদিকে গত বছর মুক্তিপ্রাপ্ত সুকুমার পরিচালিত পুষ্পা ২ সিনেমাতে আল্লু অর্জুনের বিপরীতে ‘শ্রীভল্লী’ চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেন রাশমিকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

১০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

১১

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

১২

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৩

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১৪

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

১৫

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

১৬

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

১৭

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

১৮

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

১৯

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

২০
X