বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ি ফিরছেন বলিউড নবাব

বাড়ি ফিরছেন বলিউড নবাব
বাড়ি ফিরছেন বলিউড নবাব

বলিউডের ছোট নবাব বুধবার (১৫ জানুয়ারি) মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে আততায়ীর হাতে জখম হন। এরপর তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ৬ দিন চিকিৎসা গ্রহণ শেষে মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বাড়ি ফিরতে চলেছেন এই অভিনেতা।

পিঙ্কভিলা সূত্রে জানা যায়, লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন সাইফ আজ বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পাবেন। তবে চিকিৎসকরা তাকে আরও কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

ঘটনাটি ঘটে গত বুধবার রাত ২টা ১৫ মিনিটে, যখন ওই আততায়ী তার বান্দ্রার বাসভবনে প্রবেশ করে প্রথমে বাড়ির সহায়ককে আক্রমণ করে এবং পরে সাইফকে আক্রমণ করে যখন তিনি তার গৃহকর্মীকে বাঁচাতে এগিয়ে যান। এরপর অভিনেতা ছয়টি ছুরিকাঘাত পান, এর মধ্যে দুটি আঘাত মেরুদণ্ডের কাছে খুবই গুরুতর ছিল।

পিঙ্কভিলা সূত্রে আরও জানা যায়, সাইফকে হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা তার মেরুদণ্ডের কাছাকাছি আড়াই ইঞ্চি ছুরিকাঘাতের স্থান চিহ্নিত করে। এরপর চিকিৎসকরা অস্ত্রপ্রচার করে তাকে আইসিইউতে স্থানান্তর করেন। তবে এখন সাইফ অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। আজ বিকেলেই নিজ বাড়িতে ফিরতে চলেছেন তিনি।

এদিকে মুম্বাই পুলিশ মোহাম্মদ শেহজাদ নামে আক্রমণকারীকে থান থেকে গ্রেফতার করেছে। জানা যায়, তিনি বাংলাদেশি নাগরিক এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

এ বিষয়ে পুলিশ জানায়, মোহাম্মদ শেহজাদের উদ্দেশ্য ছিল ডাকাতি করা। আক্রমণকারী মুম্বাইতে এসেছিলেন ৫-৬ মাস আগে এবং কিছুদিন শহরে থাকার পর সে একটি নিকটবর্তী শ্রমিক বস্তি এলাকায় বসবাস শুরু করে। এরপর সম্প্রতি শেহজাদ বান্দ্রায় কাজ শুরু করেছিলেন এবং তার শিফট শেষ হওয়ার পর প্রায়ই রাতে ওই এলাকায় হাঁটতেন । এক পর্যায়ে তিনি সাইফ আলী খানের বাসভবনটি লক্ষ্য করেছিলেন কারণ সেখানে নিরাপত্তারক্ষী ও সিসিটিভি ক্যামেরা ছিল না। এরপর তিনি সময় বুঝেই হামলা চালান সাইফের বাসভবনে।

বর্তমানে হামলাকারী শেহজাদ পুলিশ হেফাজতে ৫ দিনের রিমান্ডে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X