তামজিদ হোসেন
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সাদা পরীর রূপে কীর্তি

সাদা পরীর রূপে কীর্তি

দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৪ সালের ১২ ডিসেম্বর প্রেমিক অ্যান্টনি ঠাট্টিলের সঙ্গে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেন দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ। তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় ভারতের গোয়া নামক স্থানে। ইতোমধ্যে তাদের বিয়ের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। তবে আবারও কীর্তি আলোচনায় উঠে আসছেন তার বিয়ের ছবিগুলোর জন্য। সম্প্রতি অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইন্সটাগ্রামে দ্বিতীয় দফায় বেশ কয়েকটি বিয়ের ছবি প্রকাশ করেছেন। যেখানে সাদা পরীর মতো দেখা যায় কীর্তিকে। ফুরফুরে মেজাজে এই সুন্দরীকে দেখা যায় চার্চের ধারে নদীর পাড়ে ফুল হাতে কারুকার্য খচিত সাদা গাউন পরিহিত অবস্থায়। পাশাপাশি আরেকটি ছবিতে দেখা যায়- চার্চে বিয়ের অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে তার স্বামী অ্যান্টনিকে কিছু বলছেন তিনি। এরপর অভিনেত্রীর হাতে পরিহিত বিয়ের রিং এবং দুজনের সাদাকালো রোমান্টিক মুহূর্তের ছবিও সেখানে দেখা যায়। কীর্তি সুরেশ ২০০০ সালে শিশুশিল্পী হিসেবে সিনে-ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করেন এবং ২০১৩ সালে নায়িকা হিসেবে অভিষেক হয়। ২০১৮ সালে ‘মহানতি’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কার লাভ করেন। এছাড়া গত বছর বরুণ ধাওয়ানের বিপরীতে ‘বেবী জন’ সিনেমায় অভিনয় করার মাধ্যমে বলিউড অভিষেক হয় এই সুন্দরীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১১

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

১২

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১৩

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১৪

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১৫

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৬

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৭

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১৮

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৯

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

২০
X