বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

জুটি বাঁধছেন বিজয়-কীর্তি

বিজয় দেবরাকোন্ডা ও কীর্তি সুরেশ  । ছবি : সংগৃহীত
বিজয় দেবরাকোন্ডা ও কীর্তি সুরেশ । ছবি : সংগৃহীত

বিজয় দেবরাকোন্ডা সম্প্রতি শিরোনামে রয়েছেন রাশমিকা মান্দান্নার সঙ্গে তার বাগদানের খবর সামনে আসার পর থেকেই। এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন নিজের নতুন ছবি ‘রাউডি জনার্ধন’ এর। শুভ মহূর্তে আয়োজিত পূজা অনুষ্ঠানের মধ্য দিয়ে ছবিটির যাত্রা শুরু হয়েছে, যেখানে নিশ্চিত করা হয়েছে দক্ষিণী সিনে-ইন্ডাষ্ট্রির জনপ্রিয় নায়িকা কীর্তি সুরেশ থাকছেন তার বিপরীতে।

এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করে লিখেছে, এক বন্য সূচনা, ভালোবাসা, রাগ, রক্ত। বিজয় দেবরাকোন্ডা ও রবি কিরণ কোলার বহু প্রতীক্ষিত প্রজেক্ট আজ শুভ পূজা অর্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো। ছবিটির অস্থায়ী নাম ‘এস ভি সি ৫৯’ হলেও প্রযোজক দিল রাজু আগেই জানিয়েছেন, সিনেমার অফিসিয়াল নাম হবে ‘রাউডি জনার্ধন’।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, চলতি বছরের ১৬ অক্টোবর থেকে মুম্বাইয়ে শুরু হবে ছবির শুটিং। তবে এই ছবিটিই হতে পারে বিজয়ের বিয়ের পর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা।

এদিকে রাশমিকা মান্দান্নার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের পর সম্প্রতি তাদের বাগদানের খবর নিশ্চিত করেছিল বিজয়ের টিম। যদিও দুজনেই প্রকাশ্যে কিছু বলেননি, তবে বিভিন্ন জায়গায় তাদের হাতে আংটি দেখা গেছে। জানা যায়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এই জুটি সাতপাকে বাঁধা পড়বেন।

বিজয় দেবরাকোন্ডাকে সবশেষ দেখা গেছে ‘কিংডম’ ছবিতে, যা পরিচালনা করেছেন গৌতম তিন্নানুরি। গল্পটি সূর্য ওরফে সুরিকে ঘিরে, যিনি ছোটবেলায় নিজের বড় ভাইয়ের থেকে বিচ্ছিন্ন হয়ে যান।

পরবর্তীতে এক পুলিশ কনস্টেবল হিসেবেতিনি একটি বিপজ্জনক মিশনে নামেন—শ্রীলঙ্কার উপকূলের এক দুর্গম দ্বীপে প্রবেশ করে একটি চোরাচালান চক্রকে ধ্বংস করা। সেখানে গিয়ে তিনি আবিষ্কার করেন, সেই চক্রের নেতৃত্বে রয়েছে তাঁর হারানো ভাই, শিবা! ভাইয়ের প্রতি ভালোবাসা ও কর্তব্যবোধের দ্বন্দ্বে পড়ে যায় সূর্য।

এই ছবিতে বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন সত্যদেব, ভাগ্যশ্রী বরসে, ভেঙ্কিটেশ ভি.পি., ভূমি শেঠি, মনীশ চৌধুরী, আইয়াপ্পা পি. শর্মা, গোপারাজু রমনা, রোহিনী, মুরালিধর গৌড়, বাবুরাজসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X