বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৬ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

অশ্লীল নাচের দৃশ্য নিয়েই ওটিটিতে উর্বশীর ‘ডাকু মহারাজ’

‘ডাকু মহারাজ’ সিনেমার একটি গানে নান্দামুরি বালাকৃষ্ণার সঙ্গে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। ছবি: সংগৃহীত
‘ডাকু মহারাজ’ সিনেমার একটি গানে নান্দামুরি বালাকৃষ্ণার সঙ্গে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। ছবি: সংগৃহীত

তেলেগু অ্যাকশন ড্রামা সিনেমা ‘ডাকু মহারাজ’। এ বছরের ১২ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পায় সিনেমাটি। যা বক্স অফিসে দাপট দেখায়। তবে এই সিনেমায় দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণর সঙ্গে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার একটি ‘অশ্লীল নাচের’ দৃশ্য নিয়ে শুরু হয় সমালোচনা। এরপর খবর প্রকাশ হয় ২১ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে সিনেমাটি মুক্তির আগে মুছে ফেলা হয়েছে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার অভিনীত ‘অশ্লীল নাচের’ দৃশ্যটি।এরপর সংবাদটি সত্যি নয় বলে খবর প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

তারপর ভারতীয় গণমাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের একটি সূত্র জানায়, এই খবরটি পুরোপুরি মিথ্যা। এই প্রতিবেদনের কোনো সত্যতা নেই। নেটফ্লিক্স উর্বশী রাউতেলার কোনো দৃশ্য ডিলিট করেনি। প্রেক্ষাগৃহে যে ‘ডাকু মহারাজ’ প্রদর্শিত হয়েছে, নেটফ্লিক্সেও সেটাই দেখানো হবে।

ববি কল্লি পরিচালিত ‘ডাকু মহারাজ’-এ নন্দমুরি বালাকৃষ্ণ ও উর্বশীর পাশাপাশি রিশি, চন্দিনী চৌধুরী, প্রকাশ রাজ, শচীন খেদেকর, শাইন টম চ্যাকো ও রবি কিষাণের মতো তারকারা অভিনয় করেছেন। চলচ্চিত্রটি গত ১২ জানুয়ারি থিয়েটারে মুক্তি পায় এবং বক্স অফিসে ১০৫ কোটি রুপি আয় করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১০

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১১

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১২

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৩

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৪

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৫

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৬

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৭

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৮

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১৯

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

২০
X