চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

জুমার নামাজে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের

নিহত খালিদ মুসাব্বির। ছবি : সংগৃহীত
নিহত খালিদ মুসাব্বির। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খালিদ মুসাব্বির নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে নাচোল-আমনুরা সড়কের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খালিদ মুসাব্বির নাচোলের মাক্তাপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি হাটবাকইল জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানায়, জুমার নামাজ পড়ানোর উদ্দেশে মোটরসাইকেলে করে মসজিদের পথে যাচ্ছিলেন খালিদ মুসাব্বির। পথেই বাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় এক ইমাম নিহত হয়েছেন। স্থানীয়রা দুর্ঘটনাকবলিত বাসটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১০

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১১

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১২

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৩

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৪

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৬

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৭

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৮

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৯

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

২০
X