কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বরফের রাজ্যে যুগল নাচের ঝলক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বরফের বুকে হঠাৎ করেই যেন জমে উঠেছে এক অভিনব উৎসব। এ সময় চারপাশে সাদা বরফের ভেতর ঐতিহ্যবাহী পোশাক পরে নাচতে দেখা যায় দুজন শিল্পীকে। তাদের নাচের প্রতিটি মুদ্রায় যেন তুসার গলে যাচ্ছিল, আর সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করতেই মুহূর্তে তা ভাইরাল হয়।

এই মনোমুগ্ধকর দৃশ্যটি ধরা পড়েছে উত্তর মেরুর বরফঢাকা প্রান্তরে। পোলার ট্রাভেল ক্লাব নামের একটি ভ্রমণ সংস্থা সম্প্রতি আইসব্রেকার জাহাজে অভিযাত্রার আয়োজন করে। তারা সম্প্রতি এমন মনোমুগ্ধকর ভিডিওটি প্রকাশ করেছে।

এতে দেখা যায়-ফিফটি ইয়ার্স অব ভিক্টরি নামের রুশ আইসব্রেকার জাহাজের শেফ রোমান গ্রেবেনকভ ও হোটেল ম্যানেজার ভেরোনিকা সেমুশিনা ঐতিহ্যবাহী রুশ পোশাকে নাচছেন জনপ্রিয় লোকগান-পোরুশকা পারান্যার সুরে। রোমান ও ভেরোনিকা দুজনেই পেশাদার নৃত্যশিল্পী, রোমান ৭ বছর ধরে রাশিয়ার ফোক এনসেম্বলের প্রধান নৃত্যশিল্পী হিসেবে কাজ করেছেন। অন্যদিকে ভেরোনিকাও একজন দক্ষ ব্যালে নৃত্য পরিচালক।

রাশিয়ার জাতীয় ঐক্য দিবস উপলক্ষে প্রকাশিত এই ভিডিওটি ধারণ করা হয় গত ৭ জুলাই। বরফের রাজ্যে রাশিয়ার ঐতিহ্যের এই নৃত্য যেন মনে করিয়ে দিল- সংস্কৃতির উষ্ণতা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, ঠান্ডাকে হার মানাতে জানে।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X