স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০২:১৮ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় দলেও নেই, ক্লাবেও নেই—গারনাচোর ভবিষ্যৎ অন্ধকার

আলেহান্দ্রো গারনাচো। ছবি : সংগৃহীত
আলেহান্দ্রো গারনাচো। ছবি : সংগৃহীত

বেশ কষ্টের সময় পার করছেন আর্জেন্টিনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের ২১ বছর বয়সী স্ট্রাইকার আলেহান্দ্রো গারনাচো। চলতি ট্রান্সফার উইন্ডোতে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় কোচ লিওনেল স্কালোনির চোখে আস্থা হারাচ্ছেন তিনি। এর ফলে আগামী বছর হওয়া বিশ্বকাপের আগে জাতীয় দলে তার ভবিষ্যৎ একপ্রকার অনিশ্চিত হয়ে গেছে।

রেড ডেভিলদের হয়ে গারনাচোর শেষ ম্যাচ ছিল ২১ মে ইউরোপা লিগের ফাইনালে, যেখানে টটেনহ্যামের কাছে ১-০ ব্যবধানে হেরেছে তার দল। চার দিন পর প্রিমিয়ার লিগের শেষ ম্যাচেও তাকে দলে রাখা হয়নি। এ ছাড়া গত মৌসুমে ইউনাইটেড টেবিলের ১৫তম স্থানে শেষ করেছে এবং গারনাচোও আর্জেন্টিনার হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচও খেলতে পারেনি।

এদিকে ম্যানচেস্টারে তার অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে ইউরোপা লিগ ফাইনালের পর গারনাচো বলেছেন, ‘আমি এই মৌসুমে সব ম্যাচ খেলেছি, দলের জন্য সাহায্য করেছি, আর আজ মাত্র ২০ মিনিট খেললাম। এখন গ্রীষ্ম উপভোগ করব এবং দেখব পরবর্তী পরিস্থিতি কী হয়।’

পাশাপাশি, জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ তাকে দলে নিতে চাইলেও গারনাচো একমাত্র চেলসিতে যেতে আগ্রহী। ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো জানান গারনাচো চেলসির সঙ্গে চুক্তিতে এরই মধ্যে সম্মত হয়েছেন; শুধু ক্লাবগুলোর মধ্যে চূড়ান্ত সমঝোতা বাকি। তবে এখানেও কাজটা সহজ নয়।

গারনাচো চেলসিতে খেলতে যে কোনো মূল্যে আগ্রহী এবং সেজন্য তিনি ম্যানইউকে রীতিমতো হুমকি দিয়েছেন। তিনি তাদের জানান, ‘হয় আমাকে বিক্রি করো, নাহয় আমি ছয় থেকে বারো মাস খেলা ছাড়াই থাকব।’

এই হুমকি আবার জাতীয় দলের দরজা বন্ধ করে দিতে পারে। আলবেসিলেস্তেরাদের হয়ে গারনাচো বছরের শুরুতে উরুগুয়ে ও ব্রাজিল ম্যাচের প্রাথমিক তালিকায় ছিলেন। কিন্তু চূড়ান্ত দল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। মেসি ও দিবালার অনুপস্থিতি সত্ত্বেও চিলি ও কলম্বিয়ার ম্যাচের জন্যও তার নাম নেই।

কোপা আমেরিকায় ভালো খেলার পর এবং অ্যাঞ্জেল দি মারিয়ার অবসরের পরও তার জায়গা সুনিশ্চিত মনে হলেও, বর্তমানে ফর্মে স্থিতিশীলতা না থাকার কারণে গারনাচোর স্বপ্ন—পরবর্তী বিশ্বকাপে খেলা—বেশ ঝুঁকিতেই বলা চলে। নতুন ক্লাবে গিয়ে নিয়মিত খেলা এবং পারফর্ম করাই তাকে আবারও স্কালোনির সুনজরে ফেলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১০

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১১

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১২

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৩

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৪

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৫

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৬

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৭

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৮

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৯

রামিসা হত্যা : আসামিদের ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

২০
X