বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

প্রিন্স অব কলকাতার চরিত্রে রাজকুমার

প্রিন্স অব কলকাতার চরিত্রে রাজকুমার রাও। ছবি: সংগৃহীত
প্রিন্স অব কলকাতার চরিত্রে রাজকুমার রাও। ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। যাকে ‘প্রিন্স অব কলকাতা’ নামে চিনে ক্রিকেট খেলার অনুসারীরা। তিনি ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এবং ২০১২ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। এরপর নানা পেশায় ব্যস্ত এই ক্রিকেটারারে জীবনীনির্ভর সিনেমা নির্মাণের কথা শোনা যায়। তাপরই প্রশ্ন ওঠে প্রিন্স অব কলকাতার চরিত্রে কে অভিনয় করবেন। এবার জানা গেল সৌরভ গাঙ্গুলীর চরিত্রে রাজকুমার রাও অভিনয় করবেন। খবর : টাইমস নাউ

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সৌরভ এ কথা জানান। তিনি বলেন, ‘আমার বায়োপিক আসছে, যা অনেক আগেই সবাই জেনে গেছে। তবে এরপর অনেকেরই প্রশ্ন জেগেছে আমার চরিত্রে কে অভিনয় করবে। মাঝে আমার চরিত্রের জন্য রণবীর কাপুর, রণভীর সিং থেকে শুরু করে আয়ুষ্মান খুরানার নাম আসে। তবে আমি যা শুনেছি, তাতে রাজকুমার রাও এই চরিত্রে (প্রধান চরিত্রে) অভিনয় করবেন।’ এ সময় সিনেমাটি নিয়ে আরও কথা বলেন ভারতীয় দলের সাবেক এই অধিনায়ক।

গাঙ্গুলী ভারতের হয়ে ১১৩টি টেস্ট এবং ৩১১টি ওয়ানডে খেলেছেন। বাঁহাতি এই ব্যাটসম্যান খেলেছেন আইপিএলও। প্রথমে শাহরুখ খানের কলকাতা দলে থাকলেও পরে নাম লেখান পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়াতে। সিনেমাটিতে তার খেলোয়াড়ি জীবন ও ব্যক্তি জীবন তুলে ধরা হবে। নাম ঠিক না হওয়া এই বায়োপিক পরিচালনা করবেন বিক্রমাদিত্য মোতওয়ানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X