বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের যৌতুক প্রথা নিয়ে যে বার্তা দিলেন রাজকুমার রাও

রাজকুমার রাও I ছবি : সংগৃহীত
রাজকুমার রাও I ছবি : সংগৃহীত

যৌতুক প্রথায় এখনও অনেকটাই এগিয়ে ভারত। প্রতি বছর শত শত নারী যৌতুকের চাপে প্রাণ হারান। সমাজের এই অন্ধকার বাস্তবতার বিরুদ্ধে এবার মুখ খুললেন বলিউডের এই জনপ্রিয় তারকা রাজকুমার রাও। অভিনয়ে যেমন পারদর্শী, সামাজিক দায়বদ্ধতাতেও তেমনই সচেতন এই অভিনেতা।

রাজকুমার তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানালেন এক গভীর মানবিক বার্তা— ‘আমাদের দেশ থেকে যৌতুক প্রথা নির্মূল করার সময় এসেছে।’

সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা এক স্টোরিতে রাও শেয়ার করেন রায়পুরের ২৩ বছর বয়সী তরুণী মনীষা গোস্বামীর একটি ভিডিও, যেখানে মনীষা নিজের জীবনের মর্মান্তিক কষ্টের কথা জানিয়েছিলেন। রিপোর্ট অনুযায়ী, শ্বশুরবাড়ির লাগাতার যৌতুকের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। শেষ পর্যন্ত সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন মনীষা।

ভিডিওটি শেয়ার করে রাজকুমার রাও লিখেছেন, ‘অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। আমাদের দেশ থেকে এই ভয়াবহ যৌতুক প্রথা নির্মূল করার সময় এসেছে। আসুন আমরা একে অপরকে অনুপ্রাণিত করি— যৌতুক চাইলে ‘না’ বলার সাহস দেখাতে।’

রাওয়ের এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। হাজারো ভক্ত ও সহকর্মী তার বার্তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

ভিডিওতে মনীষার কণ্ঠে শোনা যায়, ‘আমি আমার ভাইবোনদের মধ্যে বড়। আমার বাবা পরিবারের একমাত্র উপার্জনকারী। আমার শ্বশুরবাড়ির ক্রমাগত হয়রানিতে আমি অতিষ্ঠ এবং ক্লান্ত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১০

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১১

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১২

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৩

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৪

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৫

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৬

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৭

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৮

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৯

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

২০
X