বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সুসংবাদ দিলেন রাজকুমার-পত্রলেখা

রাজকুমার ও পত্রলেখা । ছবি : সংগৃহীত
রাজকুমার ও পত্রলেখা । ছবি : সংগৃহীত

প্রায় এক যুগ প্রেমের পর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়া রাজকুমার রাও ও পত্রলেখা দম্পতির জীবনে আসছে নতুন অধ্যায়। ২০২১ সালের ১৫ নভেম্বর সাতপাকে বাঁধা পড়া এই জনপ্রিয় তারকাযুগল এবার হতে চলেছেন বাবা-মা। বলিউডের এই আদর্শ জুটির ঘরে নতুন অতিথির আগমনের খবরে ভক্ত-অনুরাগীদের মধ্যে বইছে উচ্ছ্বাসের জোয়ার। নতুন জীবনের এই আশীর্বাদ যেন আরও রঙিন করে তুলছে তাদের ভালোবাসার গল্প।

বুধবার (৯ জুলাই) নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি কার্ড পোস্ট করে বাবা-মা হতে যাওয়ার যৌথ ঘোষণা দেন রাজকুমার-পত্রলেখা। এ কার্ডে লেখা রয়েছে, ‘সন্তান আসছে’। কার্ডের ক্যাপশনে লেখেন,’উচ্ছ্বসিত’।

এ খবর প্রকাশের পরপরই শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন রাজকুমার ও পত্রলেখা। ভক্তদের পাশাপাশি বলিউডের সহকর্মীরাও শুভেচ্ছা জানাতে ভোলেননি। অভিনেত্রী তৃপ্তি দিমরি লেখেন, ‘অভিনন্দন।’ সোহা আলী খান মন্তব্য করেন, ‘অভিনন্দন। আনন্দের খবর। আর অপেক্ষা করতে পারছি না।’ কীর্তি সুরেশ, বরুণ ধাওয়ান, ভূমি পেড়নেকার, সোনাক্ষী সিনহা, সোনম কাপুর, এশা গুপ্তা, রাকুল প্রীত সিংসহ আরও অনেকে দম্পতিকে শুভকামনা জানান।

রাজকুমার রাও ও পত্রলেখা বরাবরই তাদের সম্পর্ক নিয়ে ছিলেন সৎ ও খোলামেলা। ব্যক্তিগত জীবনকে যত্ন করে গড়ে তোলা এই জুটি ভক্তদের কাছে বরাবরই আদর্শ দম্পতির উদাহরণ হিসেবে বিবেচিত। নতুন অতিথির আগমনের এই খবরে তাদের ভালোবাসার গল্প যেন আরও এক ধাপ রঙিন হয়ে উঠল।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১০

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১১

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১২

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

১৩

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

১৪

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

১৫

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

১৬

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

১৭

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

১৮

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

১৯

হজে বিমান ভাড়া কমল

২০
X