বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

রাশমিকার কাছে পাত্তাহীন দীপিকা-প্রিয়াংকা

বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া, রাশমিকা মান্দানা ও দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া, রাশমিকা মান্দানা ও দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

বহুকাল ধরে সিনে-ইন্ডাস্ট্রিতে টপ অভিনেতাদের দাপট থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সেটার হিসাব এখন পরিবর্তন হচ্ছে। অভিনেত্রীরাও এখন অভিনেতাদের মতো নিজের ব্র্যান্ড ভ্যালুর পাশাপাশি মোটা অঙ্কের টাকা উপার্জন করছে। বিগত তিন বছরের রিপোর্ট পর্যালোচনা করলে দেখা যায়- এক অভিনেত্রী ৩০০০ কোটি রুপি উপার্জন করে, দীপিকা-প্রিয়াংকাকে পেছনে ফেলে বড় অভিনেত্রীর মর্যাদা অর্জন করেছেন। তিনি আর কেউ নন বলিউড ও দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। খবর : নিউজ ১৮

২০২৩ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া পরপর তিনটি সিনেমাই ভারতীয় বক্স অফিসে ঝড় তুলেছে। পরপর তিনটি সিনেমা বক্স অফিসে দারুণ পারফর্ম করার কারণে ইতোমধ্যে সিনে-প্রেমীরা তাকে লাকি চার্ম বলতে শুরু করেছেন।

মুক্তিপ্রাপ্ত তিনটি সিনেমার মধ্যে তালিকার প্রথমে রয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘এনিমাল’, দ্বিতীয় অবস্থানে পুষ্পা ২ এবং তৃতীয় স্থানে রয়েছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ছাভা।

২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এনিমেল’ বিশ্বব্যাপী ৯০০ কোটি রুপি উপার্জন করে। এই ছবিতে রাশমিকার পাশাপাশি রণবীর কাপুর ছিলেন প্রধান চরিত্র এবং তার সঙ্গে ছিলেন ববি দেওল, অনিল কাপুর ও তৃপ্তি দিমরি।

এরপর ২০২৪ সালে আবারও অভিনেত্রী ফিরে আসেন সুকুমার পরিচালিত সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ‘পুষ্পা ২ : দ্য রুল’-এ শ্রীভল্লি চরিত্রে। যেখানে তিনি পুষ্পা রাজ খ্যাত অভিনেতা আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেন। প্যান-ইন্ডিয়ান এই ছবিটি বিশ্বব্যাপী ১৮০০ কোটি রুপি আয় করে এবং বিগত বছরের সবচেয়ে বড় হিট ছবি হিসেবে প্রমাণিত হয়।

এদিকে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারিতে মুক্তি পায় অভিনেত্রীর সবশেষ সিনেমা ‘ছাভা’। ছবিতে ভিকি কৌশলের বিপরীতে প্রধান নারী চরিত্রে পর্দায় দেখা যায় তাকে। চলচ্চিত্রটি বক্স অফিসে দাপট দেখিয়ে এখন পর্যন্ত আয় করেছে ১১৬.৫ কোটি রুপি।

এখন এসব ছবি আয়ের হিসেব করলে দেখা যাবে রাশমিকা বিশ্বব্যাপী প্রায় ৩০০০ কোটি রুপি আয় করেছেন, যা বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের আয়কে পেছনে ফেলে। বর্তমানে অভিনেত্রী নির্মাতা এআর মুরুগাদোসের পরিচালিত সিকান্দার সিনেমায় অভিনয় করছেন। যেখানে পর্দায় সালমান খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে এই সুন্দরীকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি?

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১০

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১১

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১২

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৫

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৬

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৭

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৮

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৯

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

২০
X