বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে এ আর রাহমান

এ আর রহমান। ছবি: সংগ্রহীত
এ আর রহমান। ছবি: সংগ্রহীত

ভারতের অস্কারজয়ী সুরকার ও সংগীতশিল্পী এ আর রাহমান হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (১৬ মার্চ) সকালে বুকে ব্যথা অনুভব করায় চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় এ আর রহমানকে। এরপর ইসিজি, ইকোকার্ডিওগ্রামসহ বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে।

এরপর হাসপাতালের ঘনিষ্ঠ সূত্র থেকে সংবাদমাধ্যমটিকে জানানো হয়, ডাক্তারদের বিশেষজ্ঞ একটি দল এ আর রাহমানকে দেখেছেন। তার এনজিওগ্রাম করা হতে পারে।

এদিকে এ আর রাহমানের এক মুখপাত্র বলেন, গতকাল লন্ডন থেকে ভারতে ফেরার পরই খুব অস্বস্তি বোধ করছিলেন তিনি। যার ফলে গতকাল রাতেই চেকআপ করানোর জন্য হাসপাতালে যান।

চিকিৎসকদের ভাষ্য, ‘রোজা রাখার কারণে তার দেহে পানিশূন্যতা তৈরি হয়েছে।’ তবে এখন তিনি ভালো আছেন। ধীরে ধীরে আরও সুস্থ হয়ে উঠছেন।

১৯৯২ সালে তামিল ভাষার ‘রোজা’ সিনেমা দিয়ে সুরকার হিসেবে যাত্রা শুরু করেন। ১৯৯৫ সালে রাম গোপাল ভার্মার ‘রঙ্গীলা’ সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে তার বলিউড যাত্রা।

ড্যানি বয়েলের ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমার জন্য অস্কার, গ্র্যামি, বাফটা ও গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নেন এ আর রাহমান। এছাড়া ২০০০ সালে পদ্মশ্রী এবং ২০১০ সালে ‘পদ্মভূষণ’ পদকও জিতেন এ সুরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X