কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিদায় মনোজ কুমার

মনোজ কুমার। ছবি : সংগৃহীত
মনোজ কুমার। ছবি : সংগৃহীত

মারা গেছেন বলিউডের প্রবীণ অভিনেতা ও পরিচালক মনোজ কুমার। গতকাল শুক্রবার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড ইন্ডাস্ট্রিতে।

মনোজ কুমারের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বার্ধক্যজনিত সমস্যায় মৃত্যু হয়েছে তার। এ অভিনেতার বয়স হয়েছিল ৮৭ বছর। ভারতীয় সংবাদ সংস্থাকে মনোজ কুমারের ছেলে কুনাল গোস্বামী বলেন, তিনি দীর্ঘদিন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

পাঞ্জাব রাজ্যে ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন মনোজ কুমার। প্রকৃত নাম ছিল হরিকৃষ্ণ গোস্বামী। তিনি ‘শহীদ’, ‘রুটি কাপড়া ঔর মাকান’ ও ‘ক্রান্তি’সহ একাধিক চলচ্চিত্রের মাধ্যমে হিন্দি চলচ্চিত্র শিল্পে নিজের আলাদা পরিচিতি গড়ে তোলেন। তার মৃত্যুতে ভারতসহ বলিউড সিনেমাপ্রেমীরা শোকাচ্ছন্ন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ‘ভারতীয় সিনেমার প্রতীক’ উল্লেখ করে লিখেছেন, ‘মনোজজির কাজ দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলেছিল এবং তা ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬৪, আহত এক হাজার

ড্রেসিংরুম ব্যবহার করতে পারবেন না সূর্যবংশী, প্রকাশ্যে এল আসল কারণ

শাহ্‌ সিমেন্ট রেডি মিক্স কংক্রিট: পরিবেশ সচেতন নির্মাণকে এগিয়ে নেওয়ার পথে

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

ব্যর্থতার ইতিহাস পেছনে ফেলে ফিরছে সুপারগার্ল

পেশাদারিত্বের মর্যাদা ও গলফের উন্নয়ন চাই: ডা. আফশান

দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বজ্রপাতে কলেজছাত্রীসহ নিহত ২

কী ঘটেছিল কারবালায়?

জাবিতে খেলা দেখা নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ২ 

১০

আগামীতে মহামারি ঠেকাতে পারে এআইয়ের ‘মাস্টার কি’: গবেষকরা

১১

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

১২

বিশ্বকাপে মুসলিম খেলোয়াড়দের পুরস্কারে ফিফার পরিবর্তন, নেপথ্যে যে কারণ

১৩

ইউরোপের ‘ওমেগা ব্লক’ থেকে বাংলাদেশের দাবদাহ

১৪

বগুড়ায় ব্যবসা সম্প্রসারণ ও শিল্পায়নের উদ্যোগ দেশবন্ধু গ্রুপের

১৫

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন চিকিৎসা গবেষক প্রফেসর ড. মজিবুল হক

১৬

চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

১৭

যে কারণে ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

১৮

চট্টগ্রামে বিতর্কিত ‘মনোরেল’ চুক্তি বাতিল করল চসিক

১৯

রান্না করছিলেন মা, পানিতে ডুবে প্রাণ গেল সন্তানের 

২০
X