বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

‘টুয়েলভথ ফেইল’ পরিচালকের সঙ্গে সাক্ষাৎ, কাঁদলেন বাস্তবের মনোজ-শ্রদ্ধা

পরিচালকের সঙ্গে বাস্তবের মনোজ-শ্রদ্ধা, সিনেমাটির পোস্টার। ছবি: সংগৃহীত
পরিচালকের সঙ্গে বাস্তবের মনোজ-শ্রদ্ধা, সিনেমাটির পোস্টার। ছবি: সংগৃহীত

হুট করেই দেশের নেটিজেনরা মেতে উঠেছেন ‘টুয়েলভথ ফেইল’ নামে একটি সিনেমা নিয়ে। ভারতে ছবিটি মুক্তি পেয়েছে ২০২৩ সালের অক্টোবরে। সে বছরও বেশ চর্চিত ছিল চলচ্চিত্রটি। এর পরিচালক বিধু বিনোদ চোপড়া। এতে অভিনেতা বিক্রান্ত ম্যাসির সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী মেধা শংকর।

গ্রামের এক দরিদ্র ছেলের স্বপ্ন পূরণের সংগ্রাম নিয়ে নির্মিত এই ছবিটি বাংলাদেশি সিনেমাপ্রেমীদের মন জয় করেছে। সত্য ঘটনার ওপর ভিত্তি করে বানানো হয়েছে ছবিটি। মনোজ কুমার শর্মা নামে এক গরিব শিক্ষার্থীর ভারতের সবচেয়ে সম্মানজনক পদমর্যাদা আইপিএস কর্মকর্তা হওয়ার সংগ্রাম তুলে আনা হয়েছে সিনেমায়।

মনোজের চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি। মনোজের স্ত্রী শ্রদ্ধা জোশির চরিত্রে দেখা গেছে অভিনেত্রী মেধা শংকরকে।

সম্প্রতি মনোজ কুমার শর্মার সঙ্গে দেখা করেন পরিচালক বিনোদ চোপড়া। নির্মাতাকে দেখেই কেঁদে ফেলেন মনোজ। সেই সাক্ষাতের ভিডিও প্রকাশ্যে এনেছেন পরিচালক। ভিডিওতে দেখা গেছে, মনোজ যখন কাঁদছিলেন তখন তাকে জড়িয়ে ধরেছিলেন পরিচালক।

উল্লেখ্য, আইপিএস কর্মকর্তা মনোজকে নিয়ে ঔপন্যাসিক অনুরাগ পাঠকের উপন্যাস ‘টুয়েলভথ ফেল’ অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন বিধু বিনোদ চোপড়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১০

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১১

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১২

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৩

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৫

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৬

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৭

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১৮

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৯

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

২০
X