বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

শাহরুখের বিদ্যুৎ বিল ৬০ লাখ, অমিতাভ ও সালমানের কত?

বাঁ দিক থেকে বলিউড স্টার শাহরুখ খান, অমিতাভ বচ্চন ও সালমান খান। ছবি : সংগৃহীত
বাঁ দিক থেকে বলিউড স্টার শাহরুখ খান, অমিতাভ বচ্চন ও সালমান খান। ছবি : সংগৃহীত

কদিন আগেই নিজের বাড়ির বিদ্যুৎ বিল দেখে চমকে উঠেছিলেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বাড়তি বিল আসার অভিযোগ তুলে মজা করেই বলেছিলেন, ‘আমার তো ধনী বয়ফ্রেন্ড নেই যিনি এত বিল শোধ করবেন। বেশি বিল আসায় বিদ্যুৎ অফিসে অভিযোগ জানানোর সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। শ্রীলেখা মিত্রের বিদ্যুৎ বিলের সংবাদে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন নেটিজেনরা।

মূলত তারকাদের অন্দরের খবর জানতে মুখিয়ে থাকনে ভক্তরা। বলিউড স্টারদের বেলায় তা আরও বেশি। বিশেষ করে অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের পর্দার বাইরের জীবন সম্পর্কে জানতে আগ্রহী অনেকেই। মুম্বাইয়ের দর্শনীয় স্থানগুলোর একটি হলো অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’। সপরিবারে সেখানেই থাকেন এই তারকা। সে বাড়িতে বড়োসড়ো বিল মেটাতে হয় তাকে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা আসে তার পুরো মাসের বিদ্যুৎ বিল। মুম্বাইয়ের বান্দ্রায় আছে বলিউড বাদশাহ শাহরুখ খানের বাংলো ‘মান্নত’। রাত হলেই আলোয় ঝলমলিয়ে ওঠে তার বাসস্থান। মাস শেষে তার বিদ্যুৎ বিল আসে বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকা।

বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন বলিউড সুপারস্টার সালমান খান। ফ্ল্যাটে থাকলেও মাস শেষে মোটা অঙ্কের বিদ্যুতের বিল গুনতে হয় তাকে। জানা গেছে, তার বাসার প্রতি মাসের বিদ্যুতের বিল প্রায় ২৯ লাখ টাকা। এ ছাড়া বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন প্রতি মাসে ১৭ লাখ টাকা বিদ্যুতের বিল পরিশোধ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১০

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১১

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১২

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৪

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৫

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৬

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৭

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১৮

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১৯

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

২০
X