কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০৩:০৯ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে ৩০০ রুপি থেকে ৭০ কোটির মালিক যশ

কেজিএফ তারকা যশ। ছবি : সংগৃহীত।
কেজিএফ তারকা যশ। ছবি : সংগৃহীত।

এই তো কিছুদিন আগেই ‘কেজিএফ’-ঝড়ে টালমাটাল ছিল উপমহাদেশের সিনে অঙ্গন। ‘কেজিএফ’ দেখেননি এমন সিনেমাপাগল মানুষ খুব কমই পাওযা যাবে। ফলে ‘কেজিএফ’ তারকা যশ এখন নিজের দেশের গণ্ডি পেরিয়ে হয়ে উঠেছেন আন্তর্জাতিক তারকা।

যশের অতীত জানলে আপনি অবাক হবেন। সাধারণ এক বাসচালকের ঘরে জন্মেছিলেন ভারতের কন্নড়ের এই তারকা। কাজ শুরু করেছিলেন দৈনিক ৫০ রুপি পারিশ্রমিকে। এখন সেই অভিনেতাই একটি সিনেমার জন্য ২০ কোটি রুপির বেশি পারিশ্রমিক নেন।

যশের আসল নাম নবীন কুমার গৌড়া। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল অভিনয় করার। কিন্তু অভাবের সংসারে এই স্বপ্ন পূরণ করা দায়। মধ্যবিত্ত পরিবারের ছেলের এমন ভাবনায় সায় দেননি বাবা-মা। কিন্তু হাল ছাড়েননি যশ। মাত্র ১৬ বছর বয়সেই বাড়ি থেকে পালিয়ে বেঙ্গালুরু চলে আসেন। বাড়ি থেকে যখন বের হলেন, তখন পকেটে মাত্র ৩০০ রুপি। মাত্র ৩০০ রুপি নিয়ে হাঁটা শুরু করলেন স্বপ্নপূরণের লক্ষ্যে। কাজ শুরু করেন একটি ছবির সহকারী পরিচালক হিসেবে। কিন্তু কাজটি বন্ধ হয়ে যায় হঠাৎ। যশ তখন যোগ দেন একটি নাট্যদলে, সেখানে নিজের প্রতিভাকে শাণিত করতে থাকেন। তবে নাট্যদলে প্রথম দিকে তিনি মঞ্চের পেছনে সহকারী হিসেবে কাজ করতেন। এ জন্য দৈনিক ৫০ রুপি করে পেতেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার।

ক্যারিয়ারের শুরু থেকেই খুব কম সিনেমায় অভিনয় করতেন যশ। তবে যেসব সিনেমায় অভিনয় করেছেন, সেখানে তিনি তার দক্ষতার ছাপ রেখে গেছেন। টেলিভিশনে যশের অভিষেক হয় ২০০৫ সালে, ‘উত্তরায়ণ’ নামে একটি টিভি শো দিয়ে। এরপর টিভি সিরিয়ালেও কাজ করেছেন তিনি। সিনেমায় সুযোগটা আসে ২০০৭ সালে, ‘জামবাবা হুড়ুগি’ ছবিতে। তবে সেটি ছিল পার্শ্ব চরিত্রে।

নায়ক হিসেবে যশের ক্যারিয়ার খাতা ওপেন হয় ২০০৮ সালে ‘রকি’ দিয়ে। প্রথম ছবিতেই বাজিমাত করেন তিনি। এরপর আরও এক ডজনের বেশি ছবিতে অভিনয় করেছেন যশ। এরপর ‘কেজিএফ‘ সিনেমায় অভিনয় করে তো নিজেকেই ছাড়িয়ে গেছেন যশ। ২০১৮ সালে ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’–এর পর হুড়হুড় করে বেড়েছিল জনপ্রিয়তা। গত বছর মুক্তি পেয়েছে এই সিনেমার সিকুয়াল। এই ছবির জন্য দর্শককে চার বছর অপেক্ষা করতে হয়েছে।

জানা যায়, ‘কেজিএফ’ মুক্তির আগে অন্য কোনো সিনেমা করেননি যশ। শোনা গেছে, এই সিনেমার জন্য সর্বোচ্চ ৩০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন এই তারকা। এই অভিনেতার এখন মোট সম্পদের পরিমাণ প্রায় ৫৩ কোটি রুপি, বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ৭০ কোটি টাকা।

যদিও এখন অন্য কোনো নতুন সিনেমার ঘোষণা আসেনি যশের কাছ থেকে। দর্শক অপেক্ষায় আছে যশের বড় কোনো ঘোষণার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১০

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১১

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১২

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৪

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৫

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৬

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৭

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১৮

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১৯

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

২০
X