বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০৩:২৪ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় স্ত্রীকে নিয়ে হানিমুনে, কটাক্ষের শিকার আশীষ বিদ্যার্থী

দ্বিতীয় স্ত্রীকে নিয়ে হানিমুনে আশীষ বিদ্যার্থী। ছবি : সংগৃহীত।
দ্বিতীয় স্ত্রীকে নিয়ে হানিমুনে আশীষ বিদ্যার্থী। ছবি : সংগৃহীত।

সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা আশীষ বিদ্যার্থী। বুড়ো বয়সে বিয়ে করায় তাকে শুনতে হচ্ছে নানা ধরনের গঞ্জনা। অবশ্য ব্যাপারটি নিয়ে পরে মুখও খোলেন অভিনেতা। আশীষ বিদ্যার্থীর প্রতিবাদে নেটপাড়ার নীতিপুলিশদের যে খুব একটা শিক্ষা হয়েছে, সেটা আপাতত মনে হচ্ছে না। কারণ, সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে আশীষের হানিমুনের ছবি। স্ত্রী রুপালি বড়ুয়াকে নিয়ে ভ্যাকেশন মুডে অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে আবারও কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেতা।

প্রকাশিত ছবিতে দেখা যায়, ফ্লোরাল শার্ট এবং বড় হ্যাট পরেছিলেন অভিনেতা। গোলাপি পোশাক ও হ্যাট ছিল রুপালির মাথায়। ফেসবুকে ছবি আপলোড করে আশীষ লেখেন, ‘বন্ধুগণ, আপনাদের অজস্র ভালোবাসা আর উইশের জন্য অনেক অনেক ধন্যবাদ। আলশুকরান বন্ধু, আলশুকরান জীবন।’

ভারতীয় গণমাধ্যম বলছে, সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়েছেন তারা। যদিও এ দম্পতির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। আশীষ বিদ্যার্থীর আপলোড করা ছবিতে দেখা যায়, বাসে করে ভ্রমণ করছেন তারা। যা দেখে নেটিজেনদের দাবি, সিঙ্গাপুরেই গিয়েছেন দুজনে।

এদিকে এই অভিনেতার মধুচন্দ্রিমার ছবি ভাইরাল হতেই তা নিয়েও শুরু হয়েছে অশ্লীল কটাক্ষ। যদিও এদিন নেটপাড়ার বড় অংশ কিন্তু অভিনেতার পাশে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, ৫৭ বছর বয়সে বিয়ে করায় ট্রোলের শিকার হয়েছিলেন আশীষ। বিয়ের পর থেকেই লাগাতার ট্রোলড হচ্ছেন অভিনেতা। তাকে ‘বুড়ো’ বলে কটাক্ষ করেছেন অনেকে। অশ্লীল ভাষায় আক্রমণও করছেন বহুজন। নেটপাড়ার এই কাণ্ডকারখানা দেখে অবাক হয়ে গিয়েছেন আশীষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X