বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ওজন বাড়িয়েছেন ভাবনা

আশনা হাবিব ভাবনা। ছবি : সংগৃহীত
আশনা হাবিব ভাবনা। ছবি : সংগৃহীত

শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যে নিজেকে ফিট রাখার প্রবণতা যেমন প্রবল, ঠিক তেমনই অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এবার হাঁটলেন একেবারে উল্টো পথে। সৌন্দর্যের প্রচলিত ধারণা আর চাপের তোয়াক্কা না করে ইচ্ছে করেই নিজের ওজন বাড়িয়েছেন ৯ কেজি!

এই হঠাৎ রূপান্তরের পেছনে রয়েছে একটি সিনেমার চরিত্র, যার নাম ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। সিনেমাটি পরিচালনা করছেন আসিফ ইসলাম। এতে ভাবনা অভিনয় করছেন এক যাত্রাপালার নায়িকার ভূমিকায়। চরিত্রটির জন্য প্রয়োজন ছিল এক ভিন্নধর্মী শরীরী ভাষা ও গড়নের, যা অর্জনের জন্য নিজেই ওজন বাড়ানোর সিদ্ধান্ত নেন ভাবনা।

ভাবনা জানান, ‘আমার কাছে মনে হচ্ছিল ওজন না বাড়ালে চরিত্র প্রকাশিত হবে না। ফলে আমি নিজেই নির্মাতার সঙ্গে কথা বলে ৯ কেজি ওজন বাড়িয়েছি। চরিত্রটি দর্শক মনে রাখবে।’

সিনেমার সেট নির্মাণ করা হয় চলতি বছরের জানুয়ারিতে, ফরিদপুরের গোবিন্দপুরে। সেখানে শুটিংয়ের সময় ভাবনার সঙ্গে ছিলেন যাত্রাশিল্পের প্রকৃত অভিনয়শিল্পীরাও। বাস্তব অভিজ্ঞতা ও পরিবেশে মিশে গিয়ে ভাবনা চেষ্টা করেছেন চরিত্রটিকে জীবন্ত করে তুলতে।

পরিচালক আসিফ ইসলামের কথায়, এই সিনেমার পেছনে রয়েছে তার শৈশবের স্মৃতি। তিনি বলেন, ২০১৮ সালে বহুদিন পর আবার যাত্রা দেখার সুযোগ হয়। সেখানে দেখি দর্শকরা আর গল্প দেখতে চায় না, চায় ‘প্রিন্সেস’-এর আবেদনময়ী নাচ। তখনই বুঝি সময় কতটা বদলে গেছে।

সেই বিস্ময় ও আক্ষেপ থেকেই জন্ম নেয় ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। ভাবনা সেই পরিবর্তনের প্রতিচ্ছবিতে রূপ দিয়েছেন নিজের শরীর ও মানসিকতা ভেঙে।

এই সাহসী রূপান্তর ও শিল্পীসত্তার দায়বদ্ধতা আবারও প্রমাণ করে, আশনা হাবিব ভাবনা কেবল একজন অভিনেত্রীই নন, একজন চরিত্রস্রষ্টা, যিনি নিজের গড়নে, চর্চায় ও মেধায় গল্পকে করে তোলেন বিশ্বাসযোগ্য।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X