কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

৫৭ বছর বয়সে বাবা হচ্ছেন আরবাজ খান

আরবাজ ও সুরা। ছবি : সংগৃহীত
আরবাজ ও সুরা। ছবি : সংগৃহীত

সাতান্ন বছর বয়সে জীবনের নতুন ইনিংস। ফের বাবা হচ্ছেন বলিউড অভিনেতা ও প্রযোজক আরবাজ খান। মুখে কিছু না বললেও পাপারাজ্জিদের ক্যামেরা আর শুভেচ্ছায় ধরা পড়ে গেলেন এই অভিনেতা। গালে লজ্জার আভা, ঠোঁটে মৃদু হাসি, সবই যেন অজানাকে স্বীকার করার এক নিঃশব্দ ইঙ্গিত।

সম্প্রতি মুম্বইয়ের এক নামী রেস্তোরাঁয় স্ত্রীর সঙ্গে রাতের খাবার সেরে বের হওয়ার সময় ধরা পড়েন আরবাজ ও তার দ্বিতীয় স্ত্রী সুরা খান। সুরার পরনে ছিল ফুল ছাপা খাটো পোশাক। যদিও গর্ভাবস্থার ইঙ্গিত স্পষ্ট ছিল না, তবুও তার শরীরের পরিবর্তন নজর এড়ায়নি কারও। আর সেই মুহূর্তেই শুরু হয় গুঞ্জন। তবে তারা কি বাবা-মা হতে চলেছেন?

পাপারাজ্জিরা যখন শুভেচ্ছা জানান, আরবাজ সরাসরি উত্তর না দিলেও তার মুখে দেখা যায় মৃদু হাসি। সেই হাসির ছায়া সুরার মুখেও। পুরো ভিডিও দৃশ্যেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

যদিও সেসময় বিরক্ত হননি দম্পতি। সুরাকে যত্ন করে গাড়িতে বসিয়ে আরবাজ হালকা কণ্ঠে বলেন, আপনারা এখন যেতে দিন। কিছু কিছু বিষয় বুঝতে হবে তো। তার এই মন্তব্য যেন পরিষ্কার করে দিল, ব্যক্তিগত এই মুহূর্ত নিয়ে বেশি চর্চা চান না তিনি।

২০২৩ সালের ডিসেম্বরে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন আরবাজ ও সুরা। প্রথম স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে আরবাজের একমাত্র পুত্র, আরহান খান, বর্তমানে পড়াশোনা করছেন বিদেশে।

এই মুহূর্তে আরবাজ ও সুরার এই সম্ভাব্য খুশির খবর নিয়ে সরগরম বলিউড। ভক্তরা অপেক্ষায় আছেন, কবে অফিশিয়ালি এই খুশির খবর প্রকাশ করবেন এই দম্পতি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X