বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

স্পিরিট’র পর কাল্কি ২ থেকেও বাদ পড়তে পারেন দীপিকা

দীপিকা পাড়ুকোন । ছবি : সংগৃহীত
দীপিকা পাড়ুকোন । ছবি : সংগৃহীত

‘স্পিরিট’ থেকে দীপিকা পাড়ুকোনের বাদ পড়ার বিষয় নিয়ে বলি-পাড়া যখন সরগরম, তখনই প্রকাশ্যে এলো আরও এক বিস্ফোরক গুঞ্জন। এবার নাকি ‘কাল্কি-২’ থেকেও সরে দাঁড়াতে চলেছেন এই অভিনেত্রী। যদিও এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে শোনা যাচ্ছে মা হওয়ার পর দীপিকার কাজের সময়সীমা সীমিত রাখার ইচ্ছা নির্মাতাদের সঙ্গে মতবিরোধ তৈরি করছে। খবর : ফিল্ম ফেয়ার

এর আগে ভারতীয় গণমাধ্যমের প্রকাশি খবর থেকে জানা যায়, সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ থেকে দীপিকাকে বাদ দেওয়া হয়েছে তার আট ঘণ্টার শিফট, বেশি পারিশ্রমিক ও প্রফিট শেয়ারের দাবি করার কারণে। আরও জানা যায়, মা হওয়ার পর দীপিকা এখন নাকি ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে স্বাস্থ্যকর ভারসাম্য রাখতে চান, যা বড় বাজেটের অ্যাকশন ফিল্মের কড়া শিডিউলের সঙ্গে খাপ খাচ্ছে না।

তবে এবার শোনা যাচ্ছে একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে ‘কাল্কি-২’এর টিম। দীপিকার কম সময়ের উপলব্ধতার কারণে প্রযোজকরা নাকি তার চরিত্রের পরিধি পুনর্বিবেচনা করছেন, এমনকি অন্য কাউকে আনার কথাও ভাবা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কিছুই চূড়ান্ত নয় এবং প্রযোজনা সংস্থা বা দীপিকার টিমের পক্ষ থেকেও কিছু বলা হয়নি। এদিকে এই বিতর্কে আগুনে ঘি ঢালেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টে দেন। যেখানে কারও নাম উল্লেখ না করেই এক অভিনেত্রীকে ‘ডার্টি পি.আর. গেমস’ খেলার অভিযোগ তোলেন এবং ‘অলিখিত এনডিএ’ ভাঙার কথা বলেন।

সে পোষ্টে তিনি লিখেছেন, আমি যখন কারও কাছে গল্প বলি, তখন তাকে শত ভাগ বিশ্বাস করি। আমাদের মধ্যে একটা অলিখিত এনডিএ থাকে। কিন্তু তুমি যেটা করেছো, তাতে তোমার আসল চেহারাটা প্রকাশ পেয়েছে। তুমি একজন তরুণ অভিনেতাকে নিচে নামিয়ে আমার গল্প থেকে নিজেকে সরিয়ে নিয়েছো। এটাই কি তোমার নারীবাদের মানে?

ইতোমধ্যে মধ্যে ‘স্পিরিট’ এ দীপিকার জায়গায় আনুষ্ঠানিকভাবে অভিনেত্রী তৃপ্তি দিমরিকে নেওয়া হয়েছে।

এ বিষয়ে তৃপ্তি নিজের ইনস্টাগ্রাম একাউন্টে কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, এখনো বিশ্বাস করতে পারছি না। এই যাত্রায় আমাকে বিশ্বাস করায় কৃতজ্ঞ এবং ধন্যবাদ। আপনার স্বপ্নের অংশ হতে পেরে আমি গর্বিত।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X