বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

কারিশমার প্রাক্তন স্বামী মৃত্যুর আগে কী লিখেছিলেন?  

কারিশমার প্রাক্তন স্বামী মৃত্যুর আগে কী লিখেছিলেন?  

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১২ জুন) হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। সঞ্জয় ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় ব্যবসায়ী।

একাধিক সংবাদে এসেছে, সঞ্জয়ের মৃত্যুর আগে তার গালে নাকি একটি মৌমাছিও ঢুকে গিয়েছিল। এই ঘটনায় আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

একই সঙ্গে মৃত্যুর তিন দিন আগে সঞ্জয়ের একটি পোস্ট ঘিরেও আলোচনা তুঙ্গে। সঞ্জয় লিখেছিলেন, এই পৃথিবীতে তোমার সময় খুব সীমিত। তাই কী হলে কী হতে পারত, এসব ‘যদি’র বিষয় দার্শনিকদের ভাবতে দিয়ে বরং নিজেকে প্রশ্ন করুন, আপনি কেন কাজটা করছেন না?

নেটিজেনদের কেউ কেউ বলছেন, মৃত্যুর আগে কিছু টের পেয়েছিলেন সঞ্জয় কাপুর। তার মৃত্যুর দিনেই ভারতের আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ২৪১ জন মারা গেছেন। এ ঘটনায় শোকপ্রকাশও করেছিলেন সঞ্জয়। ওই পোস্টে তিনি লিখেছিলেন, ভয়ানক একটা খবর। ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এই কঠিন সময়ে সৃষ্টিকর্তা তাদের সহায় হোন।

এই পোস্টের ঘণ্টাখানেক পর অর্থাৎ এমন সময়ে তার অস্বাভাবিক মৃত্যু, তাও আবার শুধু একটা মৌমাছির জন্য, তা ভাবিয়েছে অনেককে।

২০০৩ সালে কারিশমা কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। কারিশমা-সঞ্জয়ের দুই সন্তান। কারিশমার সঙ্গে বিচ্ছেদের পর ২০১৭ সালে অভিনেত্রী প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয়। তাদের এক পুত্র সন্তান রয়েছে।

সঞ্জয়ের বিরুদ্ধে কারিশমা নির্যাতনের অভিযোগ এনে আদালতে বিচ্ছেদের আবেদন করেছিলেন। কারিশমা পরবর্তীতে আর বিয়ে করেননি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১০

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১১

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১২

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৩

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৪

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৫

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৬

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৭

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৯

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০
X